বিশ্ব পর্যটন দিবস উদযাপনে বিশেষ প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”। মন্ত্রী আফরোজা খানম জানান, সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে দিবসটি পালন করা হবে। তিনি দেশের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে দেশীয় কৃষ্টি-কালচার সম্বলিত প্রদর্শনীর আয়োজন করার নির্দেশ দেন। এছাড়া জেলা পর্যায়েও দিবসটি যথাযথভাবে উদযাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রী পর্যটন খাতের উন্নয়নের স্বার্থে বেসরকারি অংশীজনদের সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত টিভিসি দেশের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো এবং রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি সহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধস্তন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান