পায়রা বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, আহত ১২

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত নৌযান শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অভিযোগ, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এতে সংগঠনের অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন এই শ্রমিকরা হলেন— রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০)।

আহত শ্রমিকদের সূত্রে জানা গেছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল লোড-আনলোড কার্যক্রমে সরকার নিবন্ধিত নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টা থেকে তারা জেটি এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়। তবে আন্দোলন স্থগিত করার পরও কিছু শ্রমিক বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।

শ্রমিকদের অভিযোগ, বিকেল ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপনের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি লাঠিসোটা নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা কুদ্দুস মৃধা তপন। তিনি দাবি করেন, “ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল। তারা যদি বলে আমি মারধরে জড়িত ছিলাম, তাহলে আমি অপরাধী।”

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।

শিরোনাম :
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ, মুখোমুখি লড়াইয়ে লুলা ও বলসোনারো নিউজিল্যান্ড সিরিজের জন্য ভাবনায় মুকেশ কুমার ও আকাশ দীপ এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ, মুখোমুখি লড়াইয়ে লুলা ও বলসোনারো নিউজিল্যান্ড সিরিজের জন্য ভাবনায় মুকেশ কুমার ও আকাশ দীপ এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী