জাপানের দ্বীপে আঘাতের পর চীনের দিকে অগ্রসর হচ্ছে টাইফুন সউদেল

জাপানের ওকিনাওয়া এবং দক্ষিণ-পশ্চিমের দূরবর্তী দ্বীপগুলোতে আঘাত হানার পর শক্তিশালী টাইফুন সউদেল এখন পূর্ব চীন সাগরের ওপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়ের প্রভাবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ফ্লাইট বাতিল এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের ঘটনায় অন্তত দুইজন সামান্য আহত হয়েছেন।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী, বুধবার দিনের শেষভাগের দিকে টাইফুন সউদেল ওকিনোয়েরাবু দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। সে সময় ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) বেগে বাতাস নিয়ে চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিল।

ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি ও স্থানীয় কর্মকর্তাদের মতে, ঝড়ের আঘাতে দুইজন আহত হয়েছেন। ওকিনাওয়ার উরুমা শহরে ৭৮ বছর বয়সী এক নারী বাতাসের তোড়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। এনএইচকে পাবলিক টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, আমামিওশিমা দ্বীপে টাইফুনের কারণে বিদ্যুৎহীন অবস্থায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৭০ বছর বয়সী আরেক নারী আহত হয়েছেন।

দুর্যোগের কারণে ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে প্রায় ১৫০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। কিউশু ইলেকট্রিক পাওয়ার কোং জানিয়েছে, আমামি এলাকাসহ কাগোশিমা প্রিফেকচারের ৩০ হাজারেরও বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আমামি অঞ্চলে ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে এই এলাকায় আরও ১০ সেন্টিমিটার (৩.৯ ইঞ্চি) এবং ওকিনাওয়াতে ১২ সেন্টিমিটার (৪.৭ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমামি অঞ্চলের জন্য ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস