রংপুরে চারজনকে শ্বাসরোধে হত্যার রোমহর্ষক বিবরণ দিলেন ঘাতকরা

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও নগরীর মাছুয়াপাড়ার বাসিন্দা গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যার রোমহর্ষক বিবরণ দিয়েছে গ্রেপ্তার দুই ঘাতক। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, ইয়াবা সেবনের সময় গৃহকর্তা গণপতি তাদের দেখে ফেলায় একে একে পরিবারের সবাইকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে চালিয়ে দিতে তারা বাড়ির স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। মাদকাসক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের দেওয়া জবানবন্দির ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আব্দুল মাবুদ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তদন্তের অগ্রগতির কথা জানান।

পুলিশ কমিশনার জানান, গত ২০ আগস্ট রাত ১২টার পর সিদ্ধার্থ ও মুগ্ধ তাদের বন্ধু সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করে। রাত ৩টার দিকে তারা আরও ইয়াবার খোঁজে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে যায়। সেখানে পানির ট্যাংকের আড়ালে বসে ইয়াবা সেবনের সময় ভোরের আলো ফুটে যায়। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ধমক দিলে মানসম্মানের ভয়ে তারা তাকে ধরে ফেলে। ঘাড়ের গামছা দিয়ে দুদিক থেকে টান দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর শব্দ শুনে ছাদে আসা গণপতির স্ত্রী ও মেয়েকে চিৎকার করার সুযোগ না দিয়ে একইভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সিসিটিভি ক্যামেরা এড়াতে সিদ্ধার্থ বিদ্যুতের তার কেটে দেয়। এরপর দোতলায় গিয়ে ১২ বছর বয়সি আয়ুশ চক্রবর্তীকে পেটিকোট দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করে তারা।

হত্যাকাণ্ডের পর ক্লান্ত হয়ে তারা বাথরুমে গিয়ে গোসল করে এবং ডাকাতির নাটক সাজাতে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে। সেখান থেকে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা পাশের বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার মুগ্ধকে তিন কিলোমিটার দূরের এক শ্মশান থেকে আটক করা হয়, যেখানে সে আশ্রয় ও পানি চেয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদনে চারজনকেই শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ কমিশনার আরও জানান, নিহতদের লাশের ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। বর্তমানে গ্রেপ্তারকৃতদের ডোপ টেস্ট ও ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। এছাড়া, বাড়ির আলামত ধুয়ে ফেলার যে অভিযোগ সিদ্ধান্তের ভাই পার্থ দাস করেছিলেন, তা ডিবি পুলিশ নাকচ করে দিয়েছে।

শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা