সিরিয়ায় ইসরায়েলি গোলাবর্ষণ, উত্তেজনা নিরসনের আলোচনার সপ্তাহেই হামলা

সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে আঞ্চলিক উত্তেজনা নিরসনের লক্ষ্যে আলোচনার এক সপ্তাহের মধ্যেই দক্ষিণ সিরিয়ার একটি এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল-আখবারিয়া টিভি জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী বেইত জিনের কাছে বাত আল-ওয়ারদা পাহাড়ে চারটি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে জর্ডানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসরায়েলি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা কূটনৈতিক সূত্রের বরাতে জানায়, সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল।

এর আগে গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা জানিয়েছিলেন, দামেস্ক ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তি করার চেষ্টা করছে। তার মতে, গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকার ক্ষুণ্ণ না করেই এই চুক্তি একটি সামগ্রিক শান্তির পথ প্রশস্ত করতে পারে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল সিরিয়ার অধিকাংশ গোলান মালভূমি দখল করে রেখেছে।

আসাদের প্রস্থানের পর থেকে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে তাদের হামলার পরিধি ব্যাপকভাবে বিস্তার করেছে। এর আওতায় দেশটির বিভিন্ন অস্ত্রাগার ও কৌশলগত সামরিক অবস্থানের পাশাপাশি উত্তর-পশ্চিম ইদলিবের আবু দুহুর বিমানঘাঁটিতেও সম্প্রতি হামলা চালানো হয়েছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস