সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো

সরকারি চাকরিজীবীদের বহু কাঙ্ক্ষিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতনকাঠামোর বিষয়টি সোমবারের মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। ওইদিন অনুমোদন মিললে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে চূড়ান্ত খসড়ায় বেতন ও ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট হার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি কর্মকর্তারা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন যে, নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে। এছাড়া ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নবম বেতন কমিশন নিয়ে কাজ চলছে এবং কাজ শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সুপারিশের জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এছাড়া অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। জাকির আহমেদ খান কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল, যেখানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব ছিল।

শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা