সাইপ্রাস উপকূলে ফেরিডুবি: অন্তত সাতজনের মৃত্যু, নিখোঁজ ২৪

সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় উপকূলে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরিডুবির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। রোববার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিআরটি-কে জানিয়েছেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ২৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

প্রধানমন্ত্রী উস্তেল জানান, ফেরিটি যাত্রা শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় বিরূপ আবহাওয়ার কবলে পড়ে এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। এরপরই সাহায্যের জন্য সংকেত পাঠানো হয়।

ক্যাটাম্যারান ধাঁচের এই ফেরিটি সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় বন্দর কাইরেনিয়া (যা গিরনে নামেও পরিচিত) থেকে তুরস্কের মেরসিন প্রদেশের তাসুকু বন্দরের দিকে যাচ্ছিল। কাইরেনিয়ার মেয়র মুরাত সেনকুল জানিয়েছেন, জাহাজটি ‘ফিলো দেনিজচিলিক’ (Filo Denizcilik) ফেরি কোম্পানির মালিকানাধীন।

টিআরটি-এর প্রতিবেদন অনুযায়ী, উপকূল থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার (৪ নটিক্যাল মাইল) দূরে ডায়ানা বিচের কাছে ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, লাইফ জ্যাকেট পরা অনেক মানুষ ডুবে যাওয়া জাহাজটির আশেপাশে পানিতে ভাসছেন।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস