পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই: মোহাম্মদ শাহজাহান

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৫। বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি শাহজাহান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশ দূষণের কারণে প্রকৃতি দিন দিন হুমকির মুখে পড়ছে। এই বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন বাড়ানো জরুরি, যা বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গাছ কেবল অক্সিজেনের উৎস নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও এর ভূমিকা অপরিসীম। অপরিকল্পিত নগরায়ন ও গাছ কাটার ফলে প্রকৃতিতে চাপ বাড়ছে উল্লেখ করে তিনি বাড়ির আঙিনা, রাস্তার পাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় দল-মত নির্বিশেষে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদস্য শহীদুল ইসলাম কিরণ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. আবু নাসের, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম উদ্দিন এবং জেলা কৃষকদলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা