দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, উদযাপিত হলো ৩৬তম বর্ষপূর্তি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৮

কিশোরগঞ্জ জেলা দেশের প্রথম শতভাগ রোভার জেলা হিসেবে গৌরব অর্জন করেছে। এই ঐতিহাসিক সাফল্য এবং কিশোরগঞ্জ জেলা রোভারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার জেলা স্কাউটস ও কিশোরগঞ্জ জেলা রোভারের যৌথ উদ্যোগে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা স্কাউট কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবীবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুল্লাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্কাউট উপদেষ্টা অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী এলটি, হয়বতনগর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা রোভারের সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, কিশোরগঞ্জ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ এবং জেলা রোভারের সম্পাদক কামরুল আহসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি কেবল একটি সংগঠনকেন্দ্রিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধের বিকাশে এটি একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। স্কাউটিংয়ের মূল চেতনা ‘প্রস্তুত থাকো’ তরুণদের যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ও সেবামুখী ভূমিকা পালনে অনুপ্রাণিত করে। দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা তৈরি, পরিবেশ রক্ষা এবং নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে স্কাউট ও রোভারদের অংশগ্রহণ দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখছে।

কিশোরগঞ্জকে দেশের প্রথম শতভাগ রোভার জেলা হিসেবে গড়ে তোলার পেছনে অবদান রাখা সকল রোভার স্কাউট, স্কাউট লিডার, শিক্ষক ও সংগঠকদের আন্তরিক অভিনন্দন জানান বক্তারা। তারা উল্লেখ করেন, এই গৌরবময় অর্জন কেবল একটি প্রাতিষ্ঠানিক সাফল্য নয়, বরং তরুণদের মাঝে স্বেচ্ছাসেবা ও দেশপ্রেমের চর্চাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আলোচনা সভা শেষে স্কাউট ও রোভারদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশপ্রেম, মানবিকতা, ঐক্য ও তারুণ্যের শক্তি ফুটিয়ে তোলা এই সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জেলা রোভারের ৩৬ বছরের গৌরবময় পথচলাকে স্মরণ করা হয়। একইসঙ্গে, আগামী দিনে আরও বড় পরিসরে মানবসেবা ও সমাজকল্যাণে সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা