ফেনীতে স্বামীকে আটকে স্ত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৬

ফেনীর দাগনভূঞায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার ফাজিলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ফাজিলেরঘাট এলাকা থেকে ওই দম্পতিকে অপহরণ করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে। পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূর দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে ওই ছয় যুবককে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— দাগনভূঞা পৌরসভার জগতপুর এলাকার মো. সিরাজের ছেলে মো. রাশেদ প্রকাশ রাজ (১৯), বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), গোলাম মাওলা মাসুদের ছেলে মো. শাহরিয়ার নোমান (১৯), আমান উল্যাহপুর এলাকার জাবেদ উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২১), ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. শাহেদুল ইসলাম শাহিন (১৯) এবং ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের মো. হারুনের ছেলে শাহিন উদ্দিন মুন্না (২৯)।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এ সংক্রান্ত খবরটি ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২২:৩৬ মিনিটে প্রকাশ করা হয়।

শিরোনাম :
জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন