ঝিনাইদহে আলমসাধু উল্টে মাছ বিক্রেতা আমিনুরের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শ্যালোচালিত আলমসাধু উল্টে আমিনুর রহমান (২৫) নামের এক মাছ বিক্রেতা প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেলে মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুর রহমান মহেশপুরের নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বিকেলে মাছ বিক্রি শেষে আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর। ফেরার পথে নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন সড়কের একটি ভাঙা অংশে পৌঁছালে তিনি যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে আলমসাধুটি ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আমিনুরের মৃত্যু হয়।

মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম :
ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে