রাশিয়ার গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি, নিখোঁজ ১

রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স’ (এজিসিসি)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটি চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। কমপ্লেক্সটিতে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা (টেস্টিং) করার সময় হঠাৎ পাইপ ফেটে আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের এমন আকস্মিক মৃত্যুতে তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকেই রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্ত করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা