অভয়নগরে নদীতে গোসলে নেমে চার বছরের শিশু নিখোঁজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৪। যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে জুনায়েদ গাজী নামের চার বছর বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ ওই গ্রামের শহিদুল গাজীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ তার ছয় বছর বয়সি বড় ভাই বায়েজিদের সঙ্গে নদীতে গোসলে নামে। এ সময় নদীতে পানির স্রোত ছিল বেশ প্রবল। সাঁতার না জানায় জুনায়েদ স্রোতের টানে তলিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য বড় ভাই বায়েজিদ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে বায়েজিদের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন এবং নদীতে তল্লাশি শুরু করেন।

খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে প্রাথমিক অভিযান চালানোর পরও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা