ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি

এইচএসসি পরীক্ষায় ছেলের উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান তার পদ হারিয়েছেন। শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তা আলোচনার জন্ম দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিকের সঙ্গে শাহজাহান খানের কথোপকথনের একটি রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই রেকর্ডে তাকে ছাত্রদলে পদে থাকা, বিবাহিত জীবন এবং সন্তান থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে শাহজাহান খান পাল্টা প্রশ্ন রেখে বলেন, মানুষ কি বিয়েশাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না? তিনি নিজের সন্তান থাকার বিষয়টি অস্বীকার না করে বলেন, আমার বাচ্চা থাকতে পারে, আমি কি সেটা অস্বীকার করব? এখনো পর্যন্ত দল আমাকে ছাত্রদলে রেখেছে। দল আমাকে যোগ্য মনে করেছে বলেই রেখেছে।

শাহজাহান খান আরও দাবি করেন, যখন কমিটি গঠন করা হয়েছিল, তখন দলের নেতারা সবকিছু জেনেই তাকে দায়িত্ব দিয়েছিলেন। তার ভাষ্যমতে, কমিটি গঠনকালে বিবাহিত বা অবিবাহিত হওয়া বিবেচ্য বিষয় ছিল না। তিনি বলেন, এটা দলের সিদ্ধান্ত, দল যখন দায়িত্ব দেবে আবার যখন মনে করবে অন্য কাউকে দায়িত্ব দেবে।

এদিকে, ছেলের এইচএসসি পাসের খবর প্রকাশের পর রোববার কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২২: ১০আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২২: ১৯

শিরোনাম :
অটিজম কি কেবল একটি ‘অস্পষ্ট ধারণা’? বিশেষজ্ঞ মহলে বাড়ছে বিতর্ক ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকাল থাকতে পারবেন: ট্রাম্প জার্মানিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, দোকানপাটে লুটপাটের ঘটনা মিশিগান সিনেট নির্বাচন: রজার্সের সঙ্গে প্রচারণায় হেইলি স্টিভেন্স ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী মিশন শেষ, সংঘাতের আশঙ্কায় জাতিসংঘ সার্বিয়ায় ট্রেন স্টেশন ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষপূর্তিতে ন্যায়বিচারের দাবি ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের ৪ পরিবর্তন, তারাকাইলের অভিষেক উদিনেসে কোচের দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা, জালেত্তিকে ভাবছে ক্লাব ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন অর্থনীতির বর্তমান চিত্র কী? অটিজম কি কেবল একটি ‘অস্পষ্ট ধারণা’? বিশেষজ্ঞ মহলে বাড়ছে বিতর্ক ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকাল থাকতে পারবেন: ট্রাম্প জার্মানিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, দোকানপাটে লুটপাটের ঘটনা মিশিগান সিনেট নির্বাচন: রজার্সের সঙ্গে প্রচারণায় হেইলি স্টিভেন্স ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী মিশন শেষ, সংঘাতের আশঙ্কায় জাতিসংঘ সার্বিয়ায় ট্রেন স্টেশন ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষপূর্তিতে ন্যায়বিচারের দাবি ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের ৪ পরিবর্তন, তারাকাইলের অভিষেক উদিনেসে কোচের দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা, জালেত্তিকে ভাবছে ক্লাব ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন অর্থনীতির বর্তমান চিত্র কী?