চবি শাটল ট্রেনের সংস্কার ও সংকট নিরসনে রেল প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের সংস্কার ও সংকট দূরীকরণের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এই স্মারকলিপিতে শাটল ট্রেনের বিভিন্ন সমস্যা সমাধানে ছয়টি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—কোচ ও ট্রেনের সংখ্যা বাড়ানো, লুপ লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নিয়মিত শিডিউল বিপর্যয় রোধ করা, যান্ত্রিক ত্রুটি দ্রুত মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও যাত্রীসেবা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদান শেষে আইয়ুবুর রহমান তৌফিক জানান, শাটল ট্রেনের পূর্ণাঙ্গ সংস্কার চবি শিক্ষার্থীদের একটি দীর্ঘদিনের প্রাণের দাবি। ট্রেনের ইঞ্জিনের নানা সমস্যার কারণে প্রায়ই শিডিউল বিপর্যয় ঘটে, যার ফলে শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন না। এমনকি অনেক শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ পরীক্ষা মিস করতে হয়েছে। এই পরিস্থিতিতে ইঞ্জিন পরিবর্তন ও ডাবল রেললাইন স্থাপনের প্রয়োজনীয়তার কথা প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে এবং তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

চাকসু এজিএস আরও উল্লেখ করেন, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুতই সরেজমিনে এসে পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং এসব সংস্কার প্রস্তাব বাস্তবে কতটুকু কার্যকর করা সম্ভব তা খতিয়ে দেখা হবে। তবে শিক্ষার্থীদের জন্য একটি ঝুঁকিমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পক্ষ থেকে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শিরোনাম :
জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস কিয়েভে দ্বিতীয় বড় সেতুতে রাশিয়ার হামলা, আহত দুই ইরানি কাপ: স্মরণের অপরাজিত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল রেস্ট অফ ইন্ডিয়া আইওয়াতে বিদেশি মালিকানাধীন ইস্পাত কারখানায় ১৩৬ কোটি ডলারের কর ছাড় অনুমোদন কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার, ফের ব্যাপক হামলার সতর্কতা পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তেজনা তুঙ্গে বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস কিয়েভে দ্বিতীয় বড় সেতুতে রাশিয়ার হামলা, আহত দুই ইরানি কাপ: স্মরণের অপরাজিত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল রেস্ট অফ ইন্ডিয়া আইওয়াতে বিদেশি মালিকানাধীন ইস্পাত কারখানায় ১৩৬ কোটি ডলারের কর ছাড় অনুমোদন কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার, ফের ব্যাপক হামলার সতর্কতা পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তেজনা তুঙ্গে বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র