‘কখনো মাদক বিক্রি করতে চাইনি’

ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের কঠিন পরিস্থিতিতে বেড়ে ওঠার অভিজ্ঞতাকে এনএফএল কিংবদন্তি ডিয়ন স্যান্ডার্স সব সময়ই তার কঠোর শৃঙ্খলা ও একাগ্রতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে এসেছেন। সম্প্রতি এই কলোরাডো কোচ তার শৈশবের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করেছেন, যা তাকে অপরাধের পথ থেকে দূরে রেখে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল।

‘সিএফবি স্কুপ’ পডকাস্টে ফিলিপ ডিউকস যখন স্যান্ডার্সকে জিজ্ঞেস করেন যে তিনি কখন বুঝতে পেরেছিলেন তার বহুমুখী ক্রীড়া প্রতিভা নিজের চেয়েও বড় কিছু, তখন কোচ প্রাইম তার শৈশবের দল ‘ফোর্ট মায়ার্স রেবেলসের’ দিনগুলোর কথা স্মরণ করেন। স্যান্ডার্স জানান, সেই দলের পৃষ্ঠপোষক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যেমন মেয়র, পুলিশ প্রধান, চিকিৎসক কিংবা বড় গৃহনির্মাতা।

স্যান্ডার্স বলেন, "রেবেলসের সবারই নিজস্ব কিছু না কিছু ছিল, যেমন কেউ মেয়র, কেউ পুলিশ প্রধান, কেউ ডাক্তার বা বাড়ি নির্মাতা। শনিবারে আমাদের খেলা থাকার কারণে ছুটির দিনগুলোতে তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতেন। সেখানে আমি বড় বড় ড্রাইভওয়ে, সুইমিং পুল এবং টেনিস কোর্ট দেখতাম।"

তিনি আরও যোগ করেন, "তাই আমি আমার এলাকার মাদক ব্যবসায়ীদের চাকচিক্য বা সোনার চেইন দেখে প্রলুব্ধ হইনি, কারণ আমি তার চেয়েও বড় ও সুন্দর কিছু দেখার সুযোগ পেয়েছিলাম। আমি কখনো মাদক বিক্রি করতে বা এই নোংরা খেলায় জড়াতে চাইনি। আমি বুঝতে পেরেছিলাম যে ওপরে ওঠার এবং বের হয়ে আসার অন্য পথও রয়েছে, যা আমাকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখবে না।"

ফোর্ট মায়ার্সে মাদক ব্যবসা অত্যন্ত সাধারণ বিষয় হলেও স্যান্ডার্স নিজের চোখে মাদক কীভাবে মানুষের জীবন ধ্বংস করে তা দেখেছিলেন এবং একটি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। নিজের এই দৃঢ় মানসিকতার কারণেই তিনি আজ প্রফেশনাল ফুটবল হল অব ফেমের সদস্য।

শৈশবের স্মৃতির পাশাপাশি সম্প্রতি ক্লিভল্যান্ড ব্রাউনসের ট্রেনিং ক্যাম্পে নিজের সফরের কারণও ব্যাখ্যা করেছেন স্যান্ডার্স। সেখানে তার ছেলে শাদুর স্যান্ডার্স স্টাটিং কোয়ার্টারব্যাক (কিউবি) পদের জন্য লড়াই করছেন। ‘দ্য বারবারশপ’ পডকাস্টে ডিয়ন স্যান্ডার্স জানান, একজন বাবা হিসেবে নয়, বরং একজন কোচ হিসেবে তিনি ব্রাউনসের কোচের সাথে দেখা করতে চেয়েছিলেন।

স্যান্ডার্স বলেন, "আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম কারণ আমি মনে করি একজন কোচ হিসেবে শাদুর সম্পর্কে তাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া জরুরি ছিল, যা তাকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। গত বছর কেউ আমার কাছে এই বিষয়ে জানতে চায়নি, যা আমার কাছে আশ্চর্যজনক লেগেছে।"

তিনি আরও যোগ করেন, "এমনকি ট্র্যাভিস হান্টার যখন জ্যাকসনভিলে ড্রাফট হলো, তখনো কেউ আমার সাথে কথা বলেনি। অথচ গত তিন বছর সে আমার অধীনে খেলেছে। একজন কোচের কি উচিত নয় আমার কাছে জানতে চাওয়া যে কোন জিনিসটি তাকে অনুপ্রাণিত করে আর কোনটি তাকে পিছিয়ে দেয়? আপনার অবশ্যই তা জানা উচিত।"

বর্তমানে ব্রাউনসের নতুন অফেনসিভ কোঅর্ডিনেটর টড মনকেনের অধীনে শাদুর কোয়ার্টারব্যাক পদের জন্য তীব্র লড়াই চালাচ্ছেন। যদিও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অভিজ্ঞ ডিশন ওয়াটসন এই দৌড়ে কিছুটা এগিয়ে আছেন, তবে ডিয়ন স্যান্ডার্সের উত্তরাধিকার ধরে রাখতে দ্বিতীয় বর্ষের এই কোয়ার্টারব্যাক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানা গেছে।

শিরোনাম :
কলম্বিয়ায় পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, আহত অন্তত ১১ ইরানের ওপর বড় হামলার প্রস্তুতিতে সতর্ক অবস্থানে ইসরায়েল বিতর্কিত স্কারবোরো শোলের কাছে চীনের সামরিক মহড়া চাঁদপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে দুই যুবকের মৃত্যু ‘কখনো মাদক বিক্রি করতে চাইনি’ জুভেন্টাসে যোগ দিচ্ছেন কোলো মুয়ানি, পিএসজিকে দিতে হবে ৫০ মিলিয়ন ইউরো ‘দ্য সোপ্রানোস’ তারকা ভিনসেন্ট পাস্তোর আর নেই, বয়স হয়েছিল ৮০ বিশ্বজুড়ে স্থূলতা রোধে বাধা দিচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য কোম্পানিগুলো: ডব্লিউএইচও ‘একটি ইহুদি জীবনের মূল্য ১ কোটি ফিলিস্তিনি’: বিবিসিকে ইসরায়েলি বসতিস্থাপনকারী পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ কলম্বিয়ায় পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, আহত অন্তত ১১ ইরানের ওপর বড় হামলার প্রস্তুতিতে সতর্ক অবস্থানে ইসরায়েল বিতর্কিত স্কারবোরো শোলের কাছে চীনের সামরিক মহড়া চাঁদপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে দুই যুবকের মৃত্যু ‘কখনো মাদক বিক্রি করতে চাইনি’ জুভেন্টাসে যোগ দিচ্ছেন কোলো মুয়ানি, পিএসজিকে দিতে হবে ৫০ মিলিয়ন ইউরো ‘দ্য সোপ্রানোস’ তারকা ভিনসেন্ট পাস্তোর আর নেই, বয়স হয়েছিল ৮০ বিশ্বজুড়ে স্থূলতা রোধে বাধা দিচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য কোম্পানিগুলো: ডব্লিউএইচও ‘একটি ইহুদি জীবনের মূল্য ১ কোটি ফিলিস্তিনি’: বিবিসিকে ইসরায়েলি বসতিস্থাপনকারী পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩