নয়াদিল্লিতে সিইসি বিরোধী বিক্ষোভ: আটক অন্তত সাত হাজার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফুঁসে উঠেছে দিল্লি। শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজধানী কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। নিরাপত্তার খাতিরে বিভিন্ন স্থানে বসানো হয়েছে ব্যারিকেড ও কাঁটাতারের স্পাইক স্ট্রিপ। এই কঠোর বিধিনিষেধকে অনেকে 'অঘোষিত জরুরি অবস্থা' হিসেবে অভিহিত করেছেন।

বিক্ষোভ দমনে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। অন্তত সাত হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা এবং আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন। এছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদেরও আটক করা হয়েছে। যদিও পরবর্তীতে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে আরও রয়েছেন কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার মানিক সরকার, সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক এমএ বেবি, বৃন্দা কারাত, দীপঙ্কর ভট্টাচার্য, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ এবং বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংহের মেয়ে যশস্বিনী রাজে সিংহ। সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং, ইউটিউবার ধ্রুব রাঠি এবং আইসা সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে। এছাড়া মুম্বাই থেকে অভিনেতা ইমরান খান এবং বিমান থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করা হয়।

রাজধানীর যন্তর মন্তরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিল্লির প্রায় ৪৫টি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয় এবং ভোর থেকে দুপুর পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সব মেইল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বাতিল করা হয়। রাজধানীমুখী যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপের পাশাপাশি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত বিষয়ে অন্য দুই কমিশনারের মতামত উপেক্ষা করে জ্ঞানেশ কুমারের একক সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলন গড়ে তুলেছে সিজেপি। যন্তর মন্তরে পৌঁছাতে সক্ষম হওয়া অল্প কিছু বিক্ষোভকারীকে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে বাসে তুলে নিয়ে যায়। এদিকে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আদালত অবমাননার আবেদনের ওপর আজ রোববার শুনানি হওয়ার কথা রয়েছে।

দিল্লির বাইরেও এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে। ব্যাঙ্গালুরুর ফ্রিডম পার্কে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ, চেন্নাইয়ে এআইএসএফ ও এআইওয়াইএফ, চণ্ডীগড়ে আম আদমি পার্টি, এবং কলকাতা, পাটনা ও হায়দ্রাবাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংহতি ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

মেট্রোরেলের ৫৭টি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়। যদিও পরে তা কমিয়ে ৪৫টিতে নামিয়ে আনা হয়। যানজটের আশঙ্কায় ভোর থেকে দুপুর পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সব মেইল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বাতিল করা হয়।

সিইসির পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন দিল্লির বাইরে বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়েছে। গতকাল ব্যাঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মীরা। মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের সময় আটক করা হয় প্রায় ৪০০ জনকে। চেন্নাইয়ের অল ইন্ডিয়া স্টু

শিরোনাম :
জাতীয় দল থেকে রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগাল ইংল্যান্ডের বন্যপ্রাণী পার্কে বাঘের এনক্লোজারে ঢুকে আক্রান্ত এক ব্যক্তি নয়াদিল্লিতে সিইসি বিরোধী বিক্ষোভ: আটক অন্তত সাত হাজার ইউনাইটেড এম্পায়ারের দুই সদস্যকে আল্টিমেটাম দিলেন ক্যালাম নিউম্যান পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কা সেরি আ: পারমার বিপক্ষে ইন্টারের ৩-০ গোলের দাপুটে জয় পেনসিলভানিয়ায় বন্দুকধারীর তাণ্ডবে হামলাকারীসহ ৯ জন নিহত ফরাসি শিক্ষার্থীদের মতো কেন রাজপথে নামেন না ব্রিটেনের তরুণরা? যৌন নির্যাতনের অভিযোগে ইন্দোনেশিয়ার সাবেক প্রধান শিক্ষক আটক আবুধাবি টেস্টের বাকি সময়ে স্পিনাররা বড় ভূমিকা রাখবেন: মোশতাক জাতীয় দল থেকে রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগাল ইংল্যান্ডের বন্যপ্রাণী পার্কে বাঘের এনক্লোজারে ঢুকে আক্রান্ত এক ব্যক্তি নয়াদিল্লিতে সিইসি বিরোধী বিক্ষোভ: আটক অন্তত সাত হাজার ইউনাইটেড এম্পায়ারের দুই সদস্যকে আল্টিমেটাম দিলেন ক্যালাম নিউম্যান পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কা সেরি আ: পারমার বিপক্ষে ইন্টারের ৩-০ গোলের দাপুটে জয় পেনসিলভানিয়ায় বন্দুকধারীর তাণ্ডবে হামলাকারীসহ ৯ জন নিহত ফরাসি শিক্ষার্থীদের মতো কেন রাজপথে নামেন না ব্রিটেনের তরুণরা? যৌন নির্যাতনের অভিযোগে ইন্দোনেশিয়ার সাবেক প্রধান শিক্ষক আটক আবুধাবি টেস্টের বাকি সময়ে স্পিনাররা বড় ভূমিকা রাখবেন: মোশতাক