ট্রাম্পের প্রতিকৃতিযুক্ত প্রাণঘাতী মাদক নিয়ে নেদারল্যান্ডসে সর্বোচ্চ সতর্কতা

নেদারল্যান্ডসের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান 'ট্রিম্বোস ইনস্টিটিউট' ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে তৈরি একস্ট্যাসি পিল নিয়ে একটি 'রেড অ্যালার্ট' বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই যেন এই পিল সেবন করা না হয়।

উত্রেখ-ভিত্তিক এই ইনস্টিটিউট জানিয়েছে, আগস্ট মাসে বেশ কিছু পিল পরীক্ষার জন্য তাদের কেন্দ্রে জমা দেওয়া হয়েছিল। ল্যাব পরীক্ষায় সেগুলোতে 'পিএমএমএ' (প্যারা-মেথোক্সিমেথামফেটামিন) নামক রাসায়নিকের অত্যন্ত উচ্চ উপস্থিতি পাওয়া গেছে। এটি একস্ট্যাসি পিলের মূল উপাদান এমডিএমএ-এর সাথে সাদৃশ্যপূর্ণ হলেও এর প্রভাব ভিন্ন এবং অনেক বেশি বিপজ্জনক।

ইনস্টিটিউটের ভাষ্যমতে, পিএমএমএ-এর প্রভাবে শরীরে উত্তাপ বেড়ে যেতে পারে, যা প্রাণঘাতী পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এছাড়া এই মাদকের প্রভাব দেরিতে শুরু হয় এবং এমডিএমএ-এর মতো উদ্দীপক প্রভাব এতে প্রায়ই অনুপস্থিত থাকে, যা ব্যবহারকারীদের অজান্তে মাত্রাতিরিক্ত সেবন বা ওভারডোজের ঝুঁকি বাড়িয়ে দেয়। পিলগুলো সেবনের কয়েক ঘণ্টা পর বমি বমি ভাব, হৃদস্পন্দন বৃদ্ধি এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে পারে।

ইনস্টিটিউটটি পিলগুলোর ছবি প্রকাশ করেছে, যার একদিকে ডোনাল্ড ট্রাম্পের মুখের প্রতিকৃতি এবং অন্যদিকে 'ট্রাম্প' ও 'এনএল' লেখা রয়েছে। ট্রিম্বোস ইনস্টিটিউটের মুখপাত্র অ্যানিয়েক গ্রুথুইস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, এখন পর্যন্ত এই পিল সেবনের ফলে মৃত্যু বা গুরুতর অসুস্থতার কোনো ঘটনা তাদের কাছে রিপোর্ট করা হয়নি।

উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের মুখের আদল ব্যবহার করে মাদক তৈরির ঘটনা ঘটেছে। ২০১৭ সালে জার্মান পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাথার আকৃতির প্রায় ৫,০০০ গাজর-রঙা একস্ট্যাসি ট্যাবলেট জব্দ করেছিল, যা তখন ইন্টারনেটে 'ট্রাম্প মেকস পার্টিং গ্রেট এগেইন' স্লোগানে প্রচার করা হয়েছিল। ২০২২ সালে রেকর্ড ৫,৫০,০০০ মানুষ অন্তত একবার এই মাদক গ্রহণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিরোনাম :
পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা বয়স বাড়লে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে যা করণীয় নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরছেন ঈশান কিষাণ? আর্কটিকে মার্কিন প্রভাব বাড়াতে আইসল্যান্ড সফরে মার্কো রুবিও পেটের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নেই ক্যামেরন গ্রিন সরকারি খরচের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পর ট্রাম্পের সুপার প্যাকের অর্থায়নের ঘোষণা ২০২৭ সালে প্রথম ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ‘হুরসাত-১’ উৎক্ষেপণ করবে তুরস্ক এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পেনে কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা বয়স বাড়লে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে যা করণীয় নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরছেন ঈশান কিষাণ? আর্কটিকে মার্কিন প্রভাব বাড়াতে আইসল্যান্ড সফরে মার্কো রুবিও