আজীবন কারাদণ্ড পেলেন এভারগ্রান্ড প্রতিষ্ঠাতা হুই কা ইয়ান

চীনের আবাসন খাতের চরম সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা আবাসন জায়ান্ট এভারগ্রান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশে তার সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গত এপ্রিলে হুই কা ইয়ান সম্পদ আত্মসাৎ এবং করপোরেট ঘুষের মতো বেশ কিছু অভিযোগের দায় স্বীকার করেছিলেন।

শেনজেন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এভারগ্রান্ডের সাবেক কোম্পানিগুলোকে মোট ১৫.৮২ বিলিয়ন ইউয়ান (১.৭৩ বিলিয়ন পাউন্ড বা ২.৩৫ বিলিয়ন ডলার) জরিমানা করেছে। রেকর্ড জালিয়াতি এবং ঋণ গোপনের মতো একাধিক অপরাধের দায়ে এই জরিমানা করা হয়। আদালতের ভাষ্যমতে, হুই এবং তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো চীনা আবাসন বাজারে মারাত্মক বিঘ্ন ঘটিয়েছে, যার ফলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হুই কা ইয়ানের দুই ছেলে জু ঝিজিয়ান এবং জু তেংহেসহ এভারগ্রান্ডের অন্যান্য নির্বাহীদেরও ২২ মাস থেকে ১৮ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। একসময় এশিয়ার শীর্ষ ধনী হিসেবে পরিচিত হুই কা ইয়ান ১৯৯৬ সালে এভারগ্রান্ড প্রতিষ্ঠা করেন। গ্রামীণ চীনে বেড়ে ওঠা হুই পরবর্তীতে উচ্চাভিলাষী ঋণ গ্রহণের মাধ্যমে কোম্পানিটিকে চীনের বৃহত্তম রিয়েল এস্টেট ডেভেলপারে পরিণত করেছিলেন। একপর্যায়ে কোম্পানিটির বাজারমূল্য ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল।

২০২০ সালে বেইজিং আবাসন খাতের ঋণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে এভারগ্রান্ড বড় ধরনের ধাক্কা খায়। সুদের অর্থ পরিশোধে হিমশিম খাওয়া প্রতিষ্ঠানটি টিকে থাকতে বড় ধরনের ছাড় দিয়ে সম্পদ বিক্রি শুরু করে এবং শেষ পর্যন্ত ২০২১ সালে ধসে পড়ে। তদন্তে বেরিয়ে আসে যে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ নতুন প্রকল্পের কাজে ব্যয় না করে অন্য খাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে শত শত আবাসন প্রকল্প অসমাপ্ত থেকে যায়।

২০২৪ সালের মার্চ মাসে কোম্পানিটি ৭৮ বিলিয়ন ডলার রাজস্ব বাড়িয়ে দেখানোর দায়ে হুইকে ৬.৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল এবং তাকে চীনের পুঁজিবাজার থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। এভারগ্রান্ডের শেয়ারের দাম ৯৯ শতাংশ কমে যাওয়ার পর ২০২৫ সালের আগস্ট মাসে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে এর শেয়ার তালিকাচ্যুত করা হয়। এই প্রতিষ্ঠানের ধস চীনের আবাসন বাজারের দীর্ঘস্থায়ী মন্দার পেছনে প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়, যা এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলছে।

শিরোনাম :
স্পেনে আবাসন সংকটের প্রতীক হয়ে ওঠা সেই বৃদ্ধার মৃত্যু, দেশজুড়ে শোক ও বিক্ষোভ কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ও সেনাদের পিছু হটার নতুন ভিডিও প্রকাশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দেবে ইরান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সন্দেহে সপ্তম ব্যক্তি গ্রেপ্তার ঢাবিতে নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস এসএ২০ নিলাম: রেকর্ড দামে রাউলসকে নিল জেএসকে, বোল্ট-হেটমায়ার এমআইসিটিতে অবসর নিলেন ইতালির প্রাক্তন তারকা ফাবিও বোরিনি ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন স্বর্ণমূর্তির প্রদর্শনী ৭ অক্টোবর হামলার তিন বছর: ইসরায়েলে শোক ও গাজায় ধ্বংসস্তূপ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রাবাদার খেলা নিয়ে অনিশ্চয়তা স্পেনে আবাসন সংকটের প্রতীক হয়ে ওঠা সেই বৃদ্ধার মৃত্যু, দেশজুড়ে শোক ও বিক্ষোভ কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ও সেনাদের পিছু হটার নতুন ভিডিও প্রকাশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দেবে ইরান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সন্দেহে সপ্তম ব্যক্তি গ্রেপ্তার ঢাবিতে নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস এসএ২০ নিলাম: রেকর্ড দামে রাউলসকে নিল জেএসকে, বোল্ট-হেটমায়ার এমআইসিটিতে অবসর নিলেন ইতালির প্রাক্তন তারকা ফাবিও বোরিনি ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন স্বর্ণমূর্তির প্রদর্শনী ৭ অক্টোবর হামলার তিন বছর: ইসরায়েলে শোক ও গাজায় ধ্বংসস্তূপ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রাবাদার খেলা নিয়ে অনিশ্চয়তা