গফরগাঁওয়ে ৩ মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত, শুরু হলো রেলপথ সংস্কার

ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁও এলাকায় একের পর এক ট্রেন দুর্ঘটনা ও বগি লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গত তিন মাসে এই রেলপথে অন্তত ছয়বার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। প্রায়শই ইঞ্জিন বিকল হওয়ার কারণে যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। এসব দুর্ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তবে দেরিতে হলেও এই ঝুঁকিপূর্ণ রেলপথ মেরামতে স্লিপার বসানোর কাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবশেষ গত শনিবার সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর ইঞ্জিনটি সচল করা সম্ভব হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গত ৭ আগস্ট গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

বারবার ট্রেন লাইনচ্যুতির কারণ হিসেবে রেললাইনের জরাজীর্ণ দশাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বহু বছরের পুরোনো রেললাইনের কারণেই গফরগাঁও এলাকায় বারবার ট্রেন লাইনচ্যুত হচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানে রেললাইন ভেঙে গিয়েছিল এবং রেলপথে পাথরের পরিমাণও অনেক কম ছিল। বর্তমানে এই ঝুঁকিপূর্ণ পুরাতন লাইন সরিয়ে নতুন করে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান জানান, গাজীপুরের শ্রীপুর থেকে সুতিয়াখালী পর্যন্ত পুরাতন রেললাইন সরিয়ে নতুন রেললাইন, স্লিপার, ব্যালেস্টিক ও পোলিংব্যাগ বসানোসহ বিভিন্ন সংস্কার কাজ চলমান রয়েছে। পুরাতন রেললাইন থাকার কারণে এই পথে ট্রেনের গতিও কমিয়ে রাখতে হতো। তবে চলমান এই কাজগুলো শেষ হলে ট্রেন চলাচল পুরোপুরি ঝুঁকিমুক্ত হবে এবং ট্রেনের গতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এদিকে গফরগাঁওয়ের এই ঝুঁকিপূর্ণ রেলপথের বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি সংসদে ব্রিটিশ আমলে নির্মিত গফরগাঁও ও মশাখালী রেলস্টেশন সংস্কার, যাত্রীদের জন্য আধুনিক বিশ্রামাগার নির্মাণ, জিআরপি পুলিশ মোতায়েন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ব্যবস্থার উন্নয়ন, পুরোনো লোকোমোটিভের পরিবর্তে নতুন লোকোমোটিভ চালু এবং জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর ডুয়েলগেজ রেললাইন নির্মাণের দাবি জানান।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর প্রচেষ্টায় গত শনিবার থেকে ময়মনসিংহ-১০ গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার আওতাধীন গফরগাঁও ও মশাখালী রেলস্টেশনসহ সংলগ্ন এলাকার রেললাইন ও স্লিপার পরিবর্তন এবং সংস্কার কাজ শুরু হয়েছে। এই সংস্কার কাজের বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাচ্চু ইতিপূর্বে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম এবং মহাপরিচালক আফজাল হোসেনের সাথে বৈঠক করেছেন বলেও জানা গেছে।

শিরোনাম :
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন