গোয়ালন্দে ১ হাজার ৩০০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গ্রেপ্তারকৃত নারীর নাম নাজমা বেগম (৪০), তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার ইস্তানপুর ভাটাপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করা হয়। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমা বেগম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম :
ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে