হাইতিতে গ্যাং হামলায় নিহত ৪ জনের শেষকৃত্য সম্পন্ন

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি কৃষিনির্ভর অঞ্চল কেনসকফে রবিবার শত শত মানুষ সমবেত হয়েছিলেন এক হৃদয়বিদারক শেষকৃত্যে। সম্প্রতি এক বর্বরোচিত গ্যাং হামলায় নিহত ৪৭ জনের মধ্যে চারজনের মরদেহ সমাহিত করা হয় এই আয়োজনে। গির্জার ভেতর গসপেল সংগীতের সুরের সাথে স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। গির্জার জায়গা সংকুলান না হওয়ায় বাইরে দাঁড়িয়েও অনেকে শ্রদ্ধা জানান নিহতদের প্রতি।

নিহতদের মধ্যে ছিলেন মা, বাবা ও তাদের সন্তান এবং ৭০ বছর বয়সী এক বৃদ্ধ, যার দেহ গ্যাং সদস্যরা পুড়িয়ে দিয়েছিল। যাজক জ্যঁ রবার্ট ডোরলাস উপস্থিত শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যারা প্রিয়জন হারিয়েছেন, ঈশ্বর তাদের জন্য শান্তির পথ খুলে দেবেন। ইভন মার্লিউস নামে স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতরা ওই এলাকায় অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র মার্তা হুরতাদ জানান, ২৩ আগস্টের ওই হামলায় প্রায় ১৫০ জন ভারী অস্ত্রধারী গ্যাং সদস্য অংশ নিয়েছিল। প্রথমে তারা পালানোর সময় ১৩ জনকে হত্যা করে এবং পরে গির্জায় আশ্রয় নেওয়া ৫০ জনকে বের করে এনে গির্জার আঙিনায় ২২ জন ও পেছনে ১২ জনকে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ডজন ডজন মানুষ আহত এবং ২৬০০ জনেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

গ্যাং সদস্যরা এই হামলার সময় ৫০ জনেরও বেশি মানুষকে অপহরণ করে। তবে কমিউনিটি নেতা এবং ইউনিসেফের হস্তক্ষেপে সম্প্রতি সাত নারী ও ছয় শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয়রা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলছেন, পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে এই হত্যাকাণ্ড ঠেকানো যেত। হাইতির জাতীয় পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে কোনো ধরনের গাফিলতি বা যোগসাজশ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

নিরাপত্তার স্বার্থে গির্জার বাইরে বেসামরিক নাগরিকরা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে পাহারা দিচ্ছিলেন। জ্যঁ ক্যালিক্সট জাস্ট নামের এক বাসিন্দা জানান, তিনি ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন, তবে এমন ভয়াবহ অভিজ্ঞতার পর আর সেখানে থাকা নিরাপদ মনে করছেন না। জাতিসংঘ জানিয়েছে, হাইতিতে গ্যাং সহিংসতার কারণে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩,০৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ৭০ শতাংশ এলাকা বর্তমানে সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস