হুদাইদার দক্ষিণে হুথি বিদ্রোহীদের অবস্থানে হামলায় নিহত ১৪

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী হুদাইদার দক্ষিণে হুথিদের বিভিন্ন অবস্থানে সরকারি বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় ১৪ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছে বলে সরকার সমর্থিত বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকার সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের মিডিয়া অফিসের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের পরিচালিত এই হামলায় লক্ষ্যবস্তুগুলো নির্ভুলভাবে আঘাত করা হয়েছে। তবে এই দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হামলার এই ঘটনার আগে মঙ্গলবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের এক বৈঠকে হুথিদের বিরুদ্ধে আরও কঠোর ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবার তথ্য অনুযায়ী, কাউন্সিলের সব সদস্যের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সামরিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং হুথিদের দখলদারিত্বের অবসান ঘটানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কাউন্সিল জানিয়েছে।

কাউন্সিলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করতে, জাতীয় ভূখণ্ডে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এবং ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের কারণে সৃষ্ট মানবিক দুর্ভোগ কমাতে বদ্ধপরিকর।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। তবে ২০২২ সাল থেকে দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। কিন্তু গত মাসের শুরুর দিক থেকে মারিব, আল-জাওফ, আল-ধালে এবং তাইজসহ ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস