ইন্দোনেশিয়ায় দুই টন মাদক উদ্ধার, আটক ১৯

ইন্দোনেশিয়ায় দুটি বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে আটক এবং দুই টনেরও বেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পুলিশ প্রধান জেনারেল সুয়ুদি আরিও সেতো জানিয়েছেন, বুধবার আচেহ প্রদেশের পিদি রিজেন্সিতে একটি গোপন মাদক ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে ১.২ টন তরল মেথামফেটামিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় নয়জন ইন্দোনেশীয় এবং দুইজন চীনা নাগরিকসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুরিউহ দুয়া গ্রামের দুটি পাশাপাশি শপহাউস ব্যবহার করে এই ল্যাবরেটরি চালানো হচ্ছিল। তদন্তকারীদের ধারণা, এটি একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের অংশ এবং এর সঙ্গে চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সিন্ডিকেটসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ অঞ্চলের অপরাধী গোষ্ঠীর যোগসূত্র থাকতে পারে।

একই দিনে উত্তর সুমাত্রার বেলাওয়ান বন্দরে একটি পৃথক অভিযানে ১.১৬ টন কেটামিন হাইড্রোক্লোরাইড জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩.৪৮ ট্রিলিয়ন রুপিয়াহ বা ২১০ মিলিয়ন ডলার। গোয়েন্দারা মালাক্কা প্রণালী ও আন্দামান সাগরে এমটি গ্লোবাল ১৬৮ নামক একটি ট্যাঙ্কারের গতিবিধিতে সন্দেহজনক কিছু লক্ষ্য করার পর এই অভিযান চালানো হয়। তানজুংবালাই আসাহানের কাছে একটি যৌথ বাহিনী জাহাজটিকে আটক করে বেলাওয়ান বন্দরে নিয়ে আসে। সেখানে তল্লাশি চালিয়ে ৫৮টি বস্তায় এই কেটামিন উদ্ধার করা হয়। এই ঘটনায় সাতজন ইন্দোনেশীয় এবং একজন তাইওয়ানিজ নাগরিকসহ আটজনকে আটক করা হয়েছে।

জেনারেল সেতো শুক্রবার আচেহ সফরকালে জানান, এই ধারাবাহিক অভিযানগুলো প্রমাণ করে যে ইন্দোনেশিয়া এখনো আন্তর্জাতিক মাদক পাচারকারী সংগঠনগুলোর প্রধান লক্ষ্যবস্তু। বর্তমানে তদন্তকারীরা উভয় ঘটনার কাঁচামাল, পাচারের রুট এবং আর্থিক নেটওয়ার্ক শনাক্ত করার কাজ করছেন।

উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগে বাতাম দ্বীপের কাছে একটি জাহাজ থেকে প্রায় ২.৬ টন তরল মেথামফেটামিন জব্দ করেছিল ইন্দোনেশীয় কর্তৃপক্ষ এবং ১০ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছিল। কঠোর মাদক আইন থাকা সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের প্রধান কেন্দ্র হিসেবে ইন্দোনেশিয়ার নাম উঠে আসছে। জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সিন্ডিকেটগুলো দেশটির বিশাল ও তরুণ বাজারকে লক্ষ্য করে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শিরোনাম :
জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে মিথ্যা সাক্ষ্য: দুই সাবেক এফবিআই কর্মকর্তা অভিযুক্ত সুদানে দুর্ভিক্ষ এড়াতে ৩১ আন্তর্জাতিক অংশীদারকে নিয়ে জরুরি আহ্বান যুক্তরাজ্যের ইন্দোনেশিয়ায় দুই টন মাদক উদ্ধার, আটক ১৯ উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত শত মুসলিম আহত নিউজিল্যান্ড সিরিজের আগে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে বিরাট কোহলির প্রস্তুতি শুরু ৪২৯ রান তুলে হেরেও রশিদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সমর্থন ব্রুকের কোমো ছাড়ার কথা কখনো ভাবিনি: সেস্ক ফ্যাব্রেগাস পশ্চিম তীরে ইসরাইলি সেনা নিহত, প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা ল্যাবুশেনের আউটে অবাক হারমার, সেন্ট জর্জেস পার্কের হাওয়া নিয়ে সতর্কতা জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে মিথ্যা সাক্ষ্য: দুই সাবেক এফবিআই কর্মকর্তা অভিযুক্ত সুদানে দুর্ভিক্ষ এড়াতে ৩১ আন্তর্জাতিক অংশীদারকে নিয়ে জরুরি আহ্বান যুক্তরাজ্যের ইন্দোনেশিয়ায় দুই টন মাদক উদ্ধার, আটক ১৯ উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত শত মুসলিম আহত নিউজিল্যান্ড সিরিজের আগে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে বিরাট কোহলির প্রস্তুতি শুরু ৪২৯ রান তুলে হেরেও রশিদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সমর্থন ব্রুকের কোমো ছাড়ার কথা কখনো ভাবিনি: সেস্ক ফ্যাব্রেগাস পশ্চিম তীরে ইসরাইলি সেনা নিহত, প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা ল্যাবুশেনের আউটে অবাক হারমার, সেন্ট জর্জেস পার্কের হাওয়া নিয়ে সতর্কতা