ফুলবাড়ীয়ায় পুকুর পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ১৬ লাখ ৩১ হাজার টাকার এলজিইডি-আইপিসিপি প্রকল্পের আওতায় জোরবাড়ীয়া ডি-কাচারি পুকুর পুনঃখনন ও ঘাট নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই পুকুরের উত্তর পাশের কিছু অংশের মাটি ধসে পড়েছে এবং নির্মিত ঘাটে ফাটল দেখা দিয়েছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়নি। তোফাজ্জল হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, কাজটি সঠিক হয়নি। নির্মিত ঘাটে ফাটল দেখা দেওয়ায় পরে সেগুলো পুনরায় মেরামত করা হয়েছে। সৈয়দ মামুনুর রশীদ নয়ন নামে আরেক বাসিন্দা অভিযোগ করেন, নিজের অর্থায়নে তিনি পুকুর থেকে দেড় লাখ টাকার মাটি খনন করিয়েছেন। অথচ প্রকল্পের আওতায় পুকুরের তলা থেকে এক চিমটি মাটিও খনন করা হয়নি, বরং পুকুরের পাশ থেকে সামান্য মাটি কাটা হয়েছে। গোলাম মোস্তফা নামের স্থানীয় আরেক বাসিন্দা জানান, ভেকু দিয়ে চারদিকে মাটি ফেলা হয়েছে, যা বর্তমানে ভেঙে নিচে ধসে পড়ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, প্রকল্পের আওতায় ঘাট ও বসার সিটের জন্য ৮ লাখ টাকা, মাটি কাটার জন্য ৫ লাখ টাকা এবং গাছ ও ঘাস লাগানোর জন্য ২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে কাজ চলমান রয়েছে এবং বর্ষার কারণে যেসব জায়গায় সমস্যা তৈরি হয়েছে, সেগুলো দ্রুতই সমাধান করা হবে।

শিরোনাম :
ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ইলদিজ যেন কভারাতসখেলিয়া, ভ্লাহোভিচ নিজেই নিজের সমস্যা তৈরি করেন: স্পালেত্তি ২০২৬ সালে টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হলেও খুলছে আরও অনেক নতুন স্টোর ব্রাজিলের নির্বাচনে বলসোনারোর জয় ট্রাম্পের আধিপত্যের নতুন ধাপ হতে পারে