পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধ শুরুর আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধ শুরুর আহ্বান জানিয়েছেন। রবিবার ইয়েদিওথ আহরোনোথ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় ইসরায়েল যা করেছে, পশ্চিম তীরেও ঠিক তেমনটাই করা উচিত।

স্মোট্রিচ পুনরায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন, যারা বর্তমানে পশ্চিম তীরের কিছু অংশে সীমিত নিয়ন্ত্রণ বজায় রাখছে। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর ইসরায়েল কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর আওতায় চেকপয়েন্ট বন্ধ রাখা এবং রাস্তাঘাট অবরুদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বিভিন্ন এলাকাকে বিচ্ছিন্ন করে কর্মক্ষেত্র, বাড়িঘর ও প্রয়োজনীয় সেবা থেকে মানুষকে বঞ্চিত করছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পর্যন্ত সেখানে ১,২০৬ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩,৩০০ জনেরও বেশি এবং প্রায় ২৬,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই আগ্রাসনের মধ্যে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা ধ্বংস, মসজিদ পোড়ানো, কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া, কৃষকদের জমিতে প্রবেশে বাধা প্রদান এবং অবৈধ বসতি সম্প্রসারণের মতো ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, গাজায় গত অক্টোবর থেকে ইসরায়েলের চালানো হামলায় প্রায় ৭৪,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭৫,০০০ জনেরও বেশি আহত হয়েছেন। সেখানকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী প্রতিদিন হামলা অব্যাহত রেখেছে, যাতে আরও ১,৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫,০০০ জন আহত হয়েছেন।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা