তীব্র গ্যাস সংকটে চরম নাগরিক ভোগান্তি, জামায়াতের গভীর উদ্বেগ

দেশে চলমান তীব্র গ্যাস ও সিএনজি সংকটের কারণে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন দেশের মানুষ। বাসাবাড়িতে দৈনন্দিন রান্নাবান্না যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সিএনজিচালিত যানবাহন চলাচল এবং কলকারখানার উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে বেশ কিছুদিন ধরে যানবাহনের দীর্ঘ লাইনের কারণে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা জনগণের ভোগান্তিকে চরম পর্যায়ে নিয়ে গেছে।

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, অবৈধ গ্যাস সংযোগ এবং সরকারের চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের কারণেই আজ গ্যাসের এই তীব্র সংকট তৈরি হয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে কোনো মহল গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে কিনা, তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। তিনি বলেন, সরকার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে নজর না দিয়ে অসাধু চক্রকে সুবিধা দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে।

সংকট থেকে উত্তরণে নাগরিকদের চাহিদা অনুযায়ী নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন করার পাশাপাশি বিদ্যমান কূপগুলো থেকে গ্যাস উত্তোলন নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত নেতা। একই সঙ্গে প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, চলমান এই চরম সংকট দ্রুত নিরসন করে জনগণকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শিরোনাম :
হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে? আলবেনিয়ার নির্মাণ বিপ্লব ও আন্তর্জাতিক স্থপতিদের ঘিরে বিতর্ক স্পেনে আবাসন সংকট নিয়ে ভোটাভুটিতে হেরে চাপে প্রধানমন্ত্রী সানচেজ হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে? আলবেনিয়ার নির্মাণ বিপ্লব ও আন্তর্জাতিক স্থপতিদের ঘিরে বিতর্ক স্পেনে আবাসন সংকট নিয়ে ভোটাভুটিতে হেরে চাপে প্রধানমন্ত্রী সানচেজ