কটিয়াদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াছিন মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আচমিতা ইউনিয়নের ইন্দোয়াইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বন্ধু রিয়ান (১৭) গুরুতর আহত হয়েছেন, যিনি একই গ্রামের শহিদুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইয়াছিন ও রিয়ান মোটরসাইকেলে করে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে গাংকুলপাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ইয়াছিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত রিয়ানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, নিহত ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিরোনাম :
এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক