কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রাসেল ও রুবেল

দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পেয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় ২৯ সদস্যবিশিষ্ট এই উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সোহেল রানা প্রামাণিক রাসেলকে সভাপতি এবং জোবাইদ ইবনে রুবেলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত কমিটির মাধ্যমে এই নতুন নেতৃত্ব নিশ্চিত করা হয়।

উপজেলা কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ; সহসভাপতি হিসেবে রাজ শিকর সরকার, লিমন বসুনিয়া, দিদার রসুল, আরিফ মিয়া, সেতু মিয়া, বিপ্লব হোসেন বাবু, আব্দুল আজিজ ও গাউছুল আজম নিয়ন। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে শেখ আহসান হাবীব তাছুম এবং যুগ্ম সম্পাদক হিসেবে স্বপন মিয়া, রাশেদুল ইসলাম রিপন, আশিকুর রহমান মিন্টু ও রওশন বাবু রয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনিরুল হাসান রোমিও, সহসাংগঠনিক সম্পাদক নাঈম মিয়া, প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম নিশাত, সহপ্রচার সম্পাদক রিফাত, দপ্তর সম্পাদক নাহিদ রাজ এবং সহদপ্তর সম্পাদক মেফতাউল জান্নাত লাবিব দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে শাহিনুর ইসলাম সম্রাট, হাবিবুর রহমান হাবিব, সাকিল আহমেদ, সানজুল কবির সেতু, নাহিদ হাসান, রিফাতুল ইসলাম রোহান ও মিয়াদ ফয়সাল তুবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘোষিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিরোনাম :
উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা উয়েফা নেশন্স লিগ: আজকের ম্যাচের সময়সূচী ও সম্প্রচার মাধ্যম ‘ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল’—ইনজুরি ও চাকরি হারানোর স্মৃতিচারণ করলেন সমোয়া জো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয় ক্রিস্টাল প্যালেসের প্রস্তাব ফিরিয়ে ফিওরেন্টিনাকে বেছে নিলেন আলিউ নিজিয়ে ট্যাকো বেল ও ডুওলিঙ্গোর যৌথ উদ্যোগ: আসছে নতুন ‘ডুও হাবানেরো সস’ মানুষের মাথায় কি সত্যিই ‘লিজার্ড ব্রেন’ বা আদিম মস্তিষ্ক রয়েছে? হাউস নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার আভাস, ভোটারদের মূল চিন্তা মূল্যস্ফীতি এআই-এর সুবিধার জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়া উচিত: স্যাম অল্টম্যান ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরকারের বড় সামরিক অভিযান ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য বাকেরগঞ্জে মিলাদের মঞ্চেই নাচ, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা