পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবিতে আয়োজিত এই আন্তর্জাতিক কংগ্রেসটি অনুষ্ঠিত হচ্ছে। সাক্ষাতের সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা প্রদান এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের সুযোগ করে দেওয়ায় তিনি আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ জানান।

আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য আইনমন্ত্রী আমিরাতের বিচারমন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৬

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা