মালাউইতে অপহৃত ব্রিটিশ নারী উদ্ধার, বন্দুকযুদ্ধে ৪ অপহরণকারী নিহত

মালাউইতে গত সপ্তাহে অপহৃত হওয়া এক ব্রিটিশ নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে চার অপহরণকারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্ধার হওয়া ৪৭ বছর বয়সী নুসরাত ওসমান বর্তমানে নিরাপদ আছেন এবং দক্ষিণ আফ্রিকার এই দেশটিতে থাকা তাঁর পরিবারের কাছে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মালাউই পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধের সময় চার সন্দেহভাজন অপহরণকারী নিহত হয়। তাদের কাছে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল ছিল। এই অভিযানে মালাউই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

দুই সন্তানের জননী নুসরাত ওসমান মালাউইয়ের একটি অডিটিং ফার্মে কর্মরত আছেন বলে জানা গেছে। গত ১১ সেপ্টেম্বর দুপুরের খাবারের সময় দক্ষিণাঞ্চলীয় শহর ব্লানটায়ার থেকে তাঁকে অপহরণ করা হয়। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নুসরাত ওসমানের আদি বাড়ি যুক্তরাজ্যের লেস্টার শহরে।

এর আগে মালাউই পুলিশ জানিয়েছিল, নুসরাতকে অপহরণের জন্য একটি ধূসর রঙের গাড়ি ব্যবহার করা হয়েছিল এবং তারা চারজন পুরুষকে খুঁজছিল। তবে অপহরণের উদ্দেশ্য কী ছিল তা এখনও স্পষ্ট নয়। অপহরণকারীরা নুসরাতের পরিবার বা প্রশাসনের সঙ্গে কোনো যোগাযোগও করেনি।

নুসরাত ওসমানের উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির বিষয়ে তথ্য দেওয়ার জন্য কর্তৃপক্ষ প্রায় ১৭ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। অপহরণের পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা