দ্রব্যমূল্য ও দুর্নীতি রোধে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন: মামুনুল হক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৬। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও দলীয়করণ নিরসনে সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। মঙ্গলবার ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতনের পর স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তারা সরকারকে সহযোগিতা করেছেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নানা অনিয়ম-দুর্নীতি জনমনে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। তিনি বলেন, সরকারকে শুধু আশ্বাস দিলেই চলবে না, সংকট সমাধানে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে তা বাস্তবায়ন করতে হবে।

প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রশাসন থেকে দলীয় প্রভাব ও দুর্নীতি কঠোর হাতে দমন করা না হলে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। জনগণ পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চায় না। তিনি সতর্ক করে বলেন, বিদ্যমান পরিস্থিতি ও জনঅসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নতুন করে গণআন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সম্পত্তি হস্তান্তর বিল প্রসঙ্গে মাওলানা মামুনুল হক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্শিক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সমীচীন নয়। তিনি সরকারকে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে বিতর্কিত এই সিদ্ধান্ত দ্রুত সংশোধনের আহ্বান জানান। তিনি বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে কার পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা বোধগম্য নয় এবং ধর্মীয় বিশ্বাসকে উপেক্ষা করলে তা সরকারের জন্য শুভ ফল বয়ে আনবে না।

বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে নায়েবে আমীর মুফতি সাঈদ নূর, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মুফতি শরাফত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ অনেকে বক্তব্য রাখেন।

শিরোনাম :
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার পাঁচ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন কিয়েভের সেতুতে রাশিয়ার নতুন হামলা, চার দেশের যুদ্ধবিরতির প্রস্তাব সাবেক বাগদত্তা কেন আরকারের মৃত্যুতে মুখ খুললেন জিপসি রোজ ব্ল্যানচার্ড কিয়েভে রাশিয়ার হামলা জোরদার: ‘আমাদের শহরকে ছিন্নভিন্ন করছে শত্রু’ কর্নেল ধর্ষণ মামলা: ‘প্রতি পদে ব্যর্থতার’ শিকার ভুক্তভোগী, ক্ষোভ গভর্নরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের কেনেডি সেন্টার অনার্স ওয়ানডে ক্রিকেট কি মৃত? কেন তবে বিশ্বকাপ আয়োজন? ককপিটে গোলযোগের জেরে তেল আবিবের ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পাকিস্তানের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঢাবি সাংবাদিকদের ওপর হামলার পাঁচ মাসেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন কিয়েভের সেতুতে রাশিয়ার নতুন হামলা, চার দেশের যুদ্ধবিরতির প্রস্তাব সাবেক বাগদত্তা কেন আরকারের মৃত্যুতে মুখ খুললেন জিপসি রোজ ব্ল্যানচার্ড কিয়েভে রাশিয়ার হামলা জোরদার: ‘আমাদের শহরকে ছিন্নভিন্ন করছে শত্রু’ কর্নেল ধর্ষণ মামলা: ‘প্রতি পদে ব্যর্থতার’ শিকার ভুক্তভোগী, ক্ষোভ গভর্নরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের কেনেডি সেন্টার অনার্স ওয়ানডে ক্রিকেট কি মৃত? কেন তবে বিশ্বকাপ আয়োজন? ককপিটে গোলযোগের জেরে তেল আবিবের ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পাকিস্তানের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল