ম্যাকডোনাল্ডসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ছুটির মৌসুমের আমেজ। ২৭ অক্টোবর এক বিবৃতিতে চেইন শপটি জানিয়েছে, ক্যালেন্ডারের তারিখের চেয়ে অনেক সময় উৎসবের আমেজ শুরু হয় প্রিয় কোনো ঐতিহ্য, ছুটির সিনেমার গান কিংবা মৌসুমী পানীয়ের প্রথম চুমুকের মাধ্যমে।
ম্যাকডোনাল্ডসের এই সীমিত সময়ের পানীয়ের তালিকাটি ৩ নভেম্বর, মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোতে পাওয়া যাবে। তবে এই পানীয়গুলো কতদিন পর্যন্ত পাওয়া যাবে, তার কোনো নির্দিষ্ট শেষ তারিখ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। তারা কেবল জানিয়েছে যে এটি একটি সীমিত সময়ের অফার।
এর আগে ম্যাকডোনাল্ডস তাদের জনপ্রিয় ম্যাকরিব (McRib) এবং বু বাকেটস (Boo Buckets)-এর মৌসুমী ফিরে আসার ঘোষণা দিয়েছিল। নতুন এই পানীয়ের তালিকায় তিনটি ভিন্ন অপশন থাকছে। এছাড়াও আগামী ১০ নভেম্বর, মঙ্গলবার থেকে ম্যাকডোনাল্ডসে আবার পোকেমন হ্যাপি মিল (Pokémon Happy Meals) ফিরতে যাচ্ছে।
