সমুদ্র ও নৌপথ শক্তিশালী হলে সার্বভৌমত্ব সুদৃঢ় হবে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের সমুদ্র ও নৌপথকে পরিকল্পিতভাবে সাজাতে এবং শক্তিশালী করতে পারলে তা আমাদের সার্বভৌমত্বকে আরও সুদৃঢ় করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে আমাদের সংস্কার ও বিচারের দাবিতে কথা বলতে হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন, তাদের পরিণতি স্বৈরতান্ত্রিক হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কে হবেন তা নির্ধারণের ভার প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করা হয়েছে, যা এতদিন ধরে চলা ক্ষমতার ভারসাম্যের আলোচনার সম্পূর্ণ বিপরীত। পাঁচ মাসের মধ্যেই জনগণ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেছে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, সে সময় আমরা কারও সমর্থন পাইনি, যা একটি অসমাপ্ত কাজ হিসেবে রয়ে গেছে। যারা এখন গণঅভ্যুত্থানের কর্তৃত্ব দাবি করছেন, তারা সবার আগে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। রাজনৈতিক দলগুলোর তৎকালীন ভূমিকা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন এটি অনেকের প্রত্যাশা থাকলেও, ক্ষমতার কাঠামোর পরিবর্তন বা তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি অনেকের প্রত্যাশায় ছিল না। বরং আওয়ামী লীগকে বিরোধী দলে রেখে পরে আবার ক্ষমতায় আনার পরিকল্পনা ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে নাহিদ ইসলাম বলেন, পুরো চট্টগ্রাম বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ঢাকার পরে চট্টগ্রাম শহর আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে উঠেছিল, যার সূত্রপাত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকেই। ভবিষ্যতে জনগণের পক্ষে কোনো আন্দোলন গড়ে উঠলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই তাতে অংশগ্রহণ করবে।

সমুদ্র ও বন্দর প্রসঙ্গে তিনি বলেন, তিন দিক দিয়ে ভারতবেষ্টিত বাংলাদেশের একমাত্র উন্মুক্ত পথ হলো সমুদ্র, যার মাধ্যমেই আমরা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করি। ভারত বা দিল্লির ওপর নির্ভরশীল না হয়ে আমরা যে স্বনির্ভর হতে পারছি, তার বড় কারণ আমাদের সমুদ্র বন্দর। তাই সমুদ্র ও নৌপথকে শক্তিশালী করার নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই আসতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবির দর্শন বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৪

শিরোনাম :
মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে? মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের জিগাতলায় সাইকেল চুরি নিয়ে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর জুভেন্টাসে ফিরে ক্লাবটির বদলে যাওয়ায় বিস্মিত নেতো, মুগ্ধ স্পালেত্তির সান্নিধ্যে কর্নেল ধর্ষণ মামলা: আলোচনায় চেতনানাশক ড্রাগ ‘কেটামিন’ কী ও কীভাবে কাজ করে?