নরসিংদীতে ছাত্রদল নেতা মাসুম হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

নরসিংদীর পলাশ উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৩৩) হত্যা মামলার প্রধান আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পলাশ থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ইব্রাহিম আল মাসুম গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত মাসুমের শ্যালক হাসান মো: মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট ৩৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর একটি দল শুক্রবার রাত ৩টার দিকে কক্সবাজার জেলার মহেশখালী থানার হোটেল গ্রীন প্যালেস নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। অভিযানে হত্যার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য চারজন হলেন শাহ আলম ফকির (৩০), বাবু ফকির (২২) এবং তুষার (২৫)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশের নিকট ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অভিযান পরিচালনাকারী দলে ছিলেন র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সজীব শাহরীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আশিকুর রহমান।

শিরোনাম :
ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি