নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনেও উদ্ধারকাজ অব্যাহত

নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা আকস্মিক বন্যার পর আজ পঞ্চম দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান। নেপালের কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, তিব্বতে বন্যায় ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৮২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নেপালের দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যার পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রায় ২ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন এবং ২১৯ জন আহত হয়েছেন। এর আগে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছিল যে, ২৫০ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে, কিন্তু আরও ৩২০ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, স্বজনদের খবরের অপেক্ষায় নেপালের নুয়াকোট জেলায় উদ্বিগ্ন মানুষের ভিড় বাড়ছে। একই সময়ে ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্প এলাকাতেও উদ্ধার অভিযান চলছে। কাদামাটির নিচে চাপা পড়ে থাকা টানেলগুলোতে জীবিতদের সন্ধান পাওয়ার আশায় উদ্ধারকারীরা সেখানে তল্লাশি চালাচ্ছেন।

বিবিসির সঙ্গে কথা বলা এক ব্যক্তি জানান, নিজের গ্রামের বর্তমান পরিস্থিতি দেখতে তিনি ইংল্যান্ডের সাসেক্স থেকে উড়ে নেপালে এসেছেন এবং বাবাকে সঙ্গে নিয়ে দুর্গত এলাকায় গেছেন। তিনি জানান, তার স্ত্রী, মা, চাচা ও ভাই নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, যেখানে তাদের গ্রাম ছিল, সেই পুরো এলাকা এখন পানির নিচে।

তবে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার কিছু ঘটনা সামনে এসেছে। এর আগে এমনই একটি হৃদয়স্পর্শী মুহূর্তের ছবি প্রকাশ করা হয়, যেখানে এক মা তার আট বছর বয়সী ছেলের সঙ্গে পুনর্মিলিত হন। বন্যার পানি থেকে বাঁচতে ওই শিশু একটি গাছে উঠে আশ্রয় নিয়েছিল।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস