নাইজেরিয়ায় দ্বিতীয় ভুয়া সরকারি সংস্থা নিয়ে তদন্তের নির্দেশ

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু একটি ভুয়া সরকারি সংস্থা তৈরি ও পরিচালনার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশটিতে এ ধরনের দ্বিতীয় ভুয়া সংস্থা শনাক্ত হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট।

রাজধানী আবুজায় প্রেসিডেন্টের সাথে আলোচনার পর দেশটির দুর্নীতি দমন সংস্থার প্রধান মুসা আদামু আলিউ এই তদন্তের ঘোষণা দেন। তিনি জানান, প্রথম ভুয়া সংস্থাটি নিয়ে তদন্ত করতে গিয়েই দ্বিতীয়টির অস্তিত্ব সম্পর্কে তথ্য পাওয়া যায়। প্রথম সংস্থাটির সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিশ্লেষকদের মতে, এসব ভুয়া সংস্থা তৈরি করা হচ্ছে জাতীয় বাজেট থেকে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। ধারণা করা হচ্ছে, এই চক্রের সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তি এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত কত টাকা হাতিয়ে নিয়েছেন, সে বিষয়ে মুসা আদামু আলিউ কোনো তথ্য দেননি।

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নওয়াবুজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস