প্রয়াত রাজা হারাল্ডের স্মরণে শোকস্তব্ধ নরওয়ে

৮৯ বছর বয়সে রাজা হারাল্ডের প্রয়াণের পর নরওয়ের সাধারণ মানুষ গভীর শোকে নিমজ্জিত। রবিবার সকাল থেকে দেশটির বিভিন্ন ক্যাথেড্রাল ও গির্জার সামনে জড়ো হয়ে শোক প্রকাশ করতে দেখা যায় অগণিত মানুষকে। ওসলো ক্যাথেড্রালে আয়োজিত স্মরণসভায় ডিন পাল ক্রিস্টিয়ান বালস্টাড বলেন, এই রবিবারটি অন্য যেকোনো দিনের চেয়ে আলাদা। আমরা এমন একজনকে হারিয়েছি যিনি পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। শোকের এই সময়ে নরওয়ের রাজপরিবার অস্কার চার্চে আয়োজিত প্রার্থনা সভায় অংশ নেয়।

গত শুক্রবার সকালে রাজা হারাল্ডের মৃত্যুর পর থেকেই ওসলোর রাজপ্রাসাদের সামনে মানুষের ঢল নেমেছে। শোকাহত নাগরিকরা সেখানে ফুল দিয়ে, কার্ড লিখে এবং মোমবাতি জ্বালিয়ে প্রয়াত রাজাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শুক্রবার হাসপাতাল থেকে রাজার কফিন রাজপ্রাসাদে আনা হয়। যদিও এখনো শেষকৃত্যের তারিখ চূড়ান্ত হয়নি, তবে পুরো দেশ এখন শোকের আবহে আচ্ছন্ন। এনআরকে-এর প্রতিবেদন অনুযায়ী, অনেকে ব্যক্তিগত অনুষ্ঠান যেমন বিয়ে বা ব্যাপ্টিজমের মতো আয়োজনগুলো শোকের সময়কাল শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার রাতে নতুন রাজা হাকন অষ্টম তার প্রয়াত পিতার স্মরণে প্রথম ভাষণ দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই ভাষণে আবেগাপ্লুত হাকন বলেন, আমি তাকে খুব মিস করব। তার হাসি এবং মানুষের সাথে মেশার দারুণ ধরনটি আমার মনে পড়বে। নতুন রাজা হিসেবে তিনি দেশের জন্য নিজের সবকিছু উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, নরওয়ের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে নিজের জীবন দিতেও তিনি প্রস্তুত।

নতুন রাজা তার প্রপিতামহের ব্যবহৃত নীতিবাক্য 'অল ফর নরওয়ে' গ্রহণ করেছেন। একইসাথে রানি মেট-মেরিট এবং তাদের জ্যেষ্ঠ সন্তান ইনগ্রিড আলেকজান্দ্রা ক্রাউন প্রিন্সেস ও সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে নতুন রাজাকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে রানি মেট-মেরিটের অতীতে জেফরি এপস্টাইনের সঙ্গে যোগাযোগ এবং সৎ ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে সৃষ্ট বিতর্ক কাটিয়ে রাজতন্ত্রের জনপ্রিয়তা টিকিয়ে রাখা।

উল্লেখ্য, নবম শতাব্দীতে রাজা হারাল্ড ফেয়ারহেয়ারের হাত ধরে নরওয়ের রাজতন্ত্রের সূচনা হয়। ১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা লাভের পর জাতীয় গণভোটে তিন-চতুর্থাংশ মানুষ রাজতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রায় দিয়েছিল। বর্তমানে নরওয়ের রাজতন্ত্র মূলত প্রতীকী, যেখানে প্রকৃত ক্ষমতা নির্বাচিত পার্লামেন্টের হাতে ন্যস্ত। তবুও দেশটির রাজপরিবার বিশ্বজুড়ে নরওয়ের ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস