নেত্রকোনায় অনলাইন জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযানে আটক ৩

নেত্রকোনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং ১৫০ পাতার স্ক্রিনশট জব্দ করেছে পুলিশ। শুক্রবার নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নেত্রকোনা পৌরসভার কাটলী ব্রিজ এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে কাটলী ব্রিজের পূর্ব পাশে একটি মুদিদোকানের ভেতর থেকে অনলাইনে জুয়া খেলার সময় তৌহিদ হাসান খান ওরফে রকিব (৪২) এবং মো. রিপুল উদ্দিন (২৪)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও জুয়া খেলার প্রমাণ হিসেবে ১৩৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। এই ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিনে রাত ১০টা ২০ মিনিটে পূর্বধলা থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ডিবি। নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ওপর বসে অনলাইনে জুয়া খেলার সময় মো. রাজিব মিয়া (৪০) নামের একজনকে আটক করা হয়। তিনি পূর্বধলা উপজেলার হাট বারেঙ্গা গ্রামের মৃত স্বপন মেম্বারের ছেলে। তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১৪ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় পূর্বধলা থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিরোনাম :
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন