বেলজিয়ামে ফিলিস্তিনিদের আমরণ অনশন, গাজা থেকে পরিবার উদ্ধারের দাবি

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে সেখানে আটকে থাকা পরিবারের সদস্যদের উদ্ধারের দাবিতে বেলজিয়ামের ব্রাসেলসে আমরণ অনশন করছেন পাঁচ ফিলিস্তিনি। অনশন আন্দোলনের দ্বিতীয় সপ্তাহে এসে তাদের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী ইসমাইল নাজার জানিয়েছেন, বুধবার প্রথম একজন এবং শুক্রবার দ্বিতীয় আরেকজন অসুস্থ হয়ে পড়লে তাদের অ্যাম্বুলেন্সে করে সিন্ট-জ্যানস হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। নাজার বেলজিয়ামের সংবাদ মাধ্যম ব্রুজকে জানিয়েছেন, হাসপাতালে থাকা ওই দুই ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে অস্থিতিশীল। বিশেষ করে শুক্রবার ভর্তি হওয়া ব্যক্তিটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যায় ভুগছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, গত বছর বেলজিয়ামের ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা পাওয়ার পরও ইসরায়েল কর্তৃক সীমান্ত বন্ধ থাকায় তাদের স্ত্রী ও সন্তানরা গাজায় আটকে আছেন। তাদের দাবি অনুযায়ী, বেলজিয়ামের ভিসা থাকা প্রায় ১,৫০০ ফিলিস্তিনি গাজা থেকে বের হতে পারছেন না।

অনশনরতরা বেলজিয়াম সরকারের প্রতি তাদের সন্তানদের মিশর বা জর্ডানের মতো কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় অব্যাহত বোমাবর্ষণ, খাদ্যের অভাব এবং শিক্ষার সুযোগ না থাকায় তারা এই দাবি তুলেছেন। চরম ক্লান্তি সত্ত্বেও তারা অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে বেলজিয়ামের মন্ত্রী ভ্যান বোসুইট এই পরিস্থিতির জন্য সমবেদনা প্রকাশ করলেও জানিয়েছেন যে, অনশনের মাধ্যমে সরকারকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করা সম্ভব নয়।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা