ডোপ টেস্টে পজিটিভ, এশিয়ান গেমস থেকে নিষিদ্ধ পিচামন ওপাটনিপুথ

এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে পাড়ি জমিয়েও শেষ পর্যন্ত কোর্টে নামা হলো না থাইল্যান্ডের উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথের। ১৯ বছর বয়সী এই অ্যাথলেটের ডোপিং পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়ার পর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা পিচামনের নমুনাটি সংগ্রহ করা হয়েছিল প্রতিযোগিতার আগে, গত ১৭ সেপ্টেম্বর। মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে তার খেলার কথা ছিল। তবে এই নিষেধাজ্ঞার ফলে এশিয়ান গেমস চলাকালীন তিনি কোনো ধরনের প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং কিংবা অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

ফুরোসেমাইড সাধারণত শরীর থেকে পানি বের করে দ্রুত ওজন কমাতে ব্যবহৃত হতে পারে। তবে পিচামনের শরীরে এই পদার্থটি কীভাবে প্রবেশ করেছে, সে বিষয়ে আইটিএ কোনো তথ্য প্রকাশ করেনি।

এই সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আবেদন করার সুযোগ রয়েছে পিচামনের। এছাড়া নিজের ‘বি’ নমুনা পরীক্ষা করার জন্য অনুরোধ জানানোর সুযোগও তার হাতে রয়েছে।

শিরোনাম :
চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা বয়স বাড়লে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে যা করণীয় নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরছেন ঈশান কিষাণ? আর্কটিকে মার্কিন প্রভাব বাড়াতে আইসল্যান্ড সফরে মার্কো রুবিও মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা নেই, তিনি ঈশ্বর: বেনিন ডিফেন্ডার পিসিবির এনওসি প্রত্যাখ্যান: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস থেকে সরল পাকিস্তান ইতালীয় ফুটবল ফেডারেশনের বিশেষ কমিশনার হতে পারেন জিওভানি মালাগো রাশিয়ায় নিউমোনিক প্লেগ মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিলেন ট্রাম্প অর্থনীতি নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য ও অজ্ঞতা নিয়ে উদ্বেগ চেলসিতে যোগ দেওয়ার কারণ জানালেন এমিলিয়ানো মার্তিনেজ রুনজাইচের কথায় উদিনেসতে যোগ দিলেন ডেভিড আলাবা বয়স বাড়লে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে যা করণীয় নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরছেন ঈশান কিষাণ? আর্কটিকে মার্কিন প্রভাব বাড়াতে আইসল্যান্ড সফরে মার্কো রুবিও মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা নেই, তিনি ঈশ্বর: বেনিন ডিফেন্ডার পিসিবির এনওসি প্রত্যাখ্যান: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস থেকে সরল পাকিস্তান ইতালীয় ফুটবল ফেডারেশনের বিশেষ কমিশনার হতে পারেন জিওভানি মালাগো রাশিয়ায় নিউমোনিক প্লেগ মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিলেন ট্রাম্প অর্থনীতি নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য ও অজ্ঞতা নিয়ে উদ্বেগ