প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ নাগরিক

বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের প্রতি ৬৬ দশমিক ৩০ শতাংশ মানুষের সন্তুষ্টির চিত্র উঠে এসেছে। ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক এই জরিপটি পরিচালনা করেছে ডপলার অপিনিয়ন রিসার্চ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এর ফলাফল প্রকাশ করা হয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব কতটা ভালো বা খারাপভাবে পালন করছেন—এমন প্রশ্নের উত্তরে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মত দিয়েছেন। এই মূল্যায়নের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শিক্ষা কিংবা আয়ের ভিত্তিতে উত্তরদাতাদের মধ্যে বড় কোনো পার্থক্য দেখা যায়নি। রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর প্রতি ইতিবাচক মনোভাব বজায় রয়েছে। জরিপ অনুযায়ী, জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫০ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের ৬৫ দশমিক ৮০ শতাংশ তার কর্মকাণ্ডে সন্তুষ্ট। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও ৫২ দশমিক ৫০ শতাংশ প্রধানমন্ত্রীকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ডের চেয়ে সরকারের সামগ্রিক পারফরম্যান্সের ক্ষেত্রে সন্তুষ্টির হার কিছুটা কম। জরিপে ৫৪ দশমিক ৫০ শতাংশ উত্তরদাতা মনে করেন সরকার ভালোভাবে দায়িত্ব পালন করছে, যেখানে ৩২ দশমিক ৯০ শতাংশ সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলে অভিহিত করেছেন। এছাড়া দেশ সঠিক পথে এগোচ্ছে কি না—এমন প্রশ্নে ৪৮ দশমিক ৬০ শতাংশ ইতিবাচক মত দিলেও ৩৫ দশমিক ৬০ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে। ১৫ দশমিক ৮০ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি। দলীয় সমর্থনের দিক থেকে বিএনপির ৬৫ দশমিক ৫০ শতাংশ সমর্থক দেশ সঠিক পথে রয়েছে বলে মনে করেন।

জরিপে দেশের বিদ্যমান অর্থনৈতিক ও দৈনন্দিন জীবনের চাপের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। কোনো তালিকা প্রদান ছাড়াই দেশের সবচেয়ে বড় সমস্যা সম্পর্কে জানতে চাইলে ৫৯ দশমিক ৫০ শতাংশ উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করেছেন। এর ঠিক পরেই ৫৯ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩২ দশমিক ৬০ শতাংশ এবং কর্মসংস্থান নিয়ে ৩০ দশমিক ৮০ শতাংশ মানুষ তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে ৮৯ দশমিক ৪০ শতাংশ মানুষ খারাপ বলেছেন। গ্যাস ও জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে ৭৯ দশমিক ৬০ শতাংশ এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ৬৯ দশমিক ১০ শতাংশ নেতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে। তবে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইতিবাচক চিত্র পাওয়া গেছে, যেখানে ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালনে নিরাপদ বোধ করছেন।

সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রতি ৭৮ দশমিক ৬০ শতাংশ এবং করনীতির প্রতি ৭০ দশমিক ৭০ শতাংশ উত্তরদাতা সমর্থন জানিয়েছেন। এছাড়া ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন, গণভোটে দেওয়া রায় সরকারের বাস্তবায়ন করা উচিত। বিরোধী দলের নেতাদের ভূমিকার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সংসদীয় ভূমিকা ৪৭ দশমিক ৭০ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ভূমিকা ৩৯ দশমিক ৮০ শতাংশ মানুষের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের সেপ্টেম্বরে ইনোভিশন কনসাল্টিংয়ের একটি জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জন এবারের জরিপে অংশ নিয়েছেন, যেখানে দেশের ৬৪ জেলার ৪৮৯টি ওয়ার্ড ও গ্রামের মানুষের মতামত প্রতিফলিত হয়েছে।

শিরোনাম :
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন