নরসিংদীতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৯

নরসিংদীর মনোহরদীতে একটি ডাকাতির ঘটনার সূত্র ধরে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে লুণ্ঠিত পিকআপভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত আরেকটি পিকআপভ্যান, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে মনোহরদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকার। এর আগে, শনিবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড়নগর গ্রামের ইমন হোসেন ও রিফাত হৃদয়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের আব্দুল্লাহ আল মুন্না ওরফে রুমান, কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রহমত আলী ওরফে জিল্লুর এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভার জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কে একদল ডাকাত একটি পিকআপভ্যানের গতি রোধ করে। তারা মালামালসহ পিকআপভ্যানটি ছিনিয়ে নেয় এবং চালকের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় গাড়ির মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা দৈনিক করেন।

মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর মহাসড়ক থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার নোয়াখালীর সেনবাগ দক্ষিণ বাজার থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত পিকআপভ্যান, ডিমের খালি ক্যারেট এবং ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার রায়হান সরকার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছিলেন। আসামিদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, এসআই শহীদুজ্জামান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস কিয়েভে দ্বিতীয় বড় সেতুতে রাশিয়ার হামলা, আহত দুই ইরানি কাপ: স্মরণের অপরাজিত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল রেস্ট অফ ইন্ডিয়া আইওয়াতে বিদেশি মালিকানাধীন ইস্পাত কারখানায় ১৩৬ কোটি ডলারের কর ছাড় অনুমোদন কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার, ফের ব্যাপক হামলার সতর্কতা পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তেজনা তুঙ্গে বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস কিয়েভে দ্বিতীয় বড় সেতুতে রাশিয়ার হামলা, আহত দুই ইরানি কাপ: স্মরণের অপরাজিত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল রেস্ট অফ ইন্ডিয়া আইওয়াতে বিদেশি মালিকানাধীন ইস্পাত কারখানায় ১৩৬ কোটি ডলারের কর ছাড় অনুমোদন কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার, ফের ব্যাপক হামলার সতর্কতা পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উত্তেজনা তুঙ্গে বিমানের জরুরি পরিস্থিতি কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলাতে পারবে? টাইম ১০০ তালিকায় জাপানের প্রথম মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া মেয়র