ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৩

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বরাজনীতির বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিয়ে কঠোর বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, একটি একক পরাশক্তির আধিপত্য গোটা বিশ্ববাসীর জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

লাভরভ বলেন, দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলো নিজেদের 'সার্বভৌম উন্নয়নকেন্দ্র' হিসেবে প্রতিষ্ঠিত করছে, যা বিশ্বে একটি আরও ন্যায়সংগত বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা গড়ে তোলার পথ প্রশস্ত করছে। তার মতে, এ ধরনের পরিবর্তন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফিলিস্তিন ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূখণ্ড আর অবশিষ্ট থাকবে না। ফলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে লাভরভ বলেন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সুদান, সোমালিয়া ও দক্ষিণ সুদানের মতো দেশগুলোর সংকট মোকাবিলায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া তিনি কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যের এক পর্যায়ে নুরেমবার্গ বিচারের ৮০ বছর পূর্তির প্রসঙ্গ টেনে লাভরভ বলেন, ওই বিচারের শিক্ষা এখনো সবাই গ্রহণ করেনি। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সরকার 'ইউক্রেনীয় নাৎসিবাদ' সহ্য করছে এবং রুশ ভাষা ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করছে।

শিরোনাম :
আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা আফনানকে জামায়াত থেকে বহিষ্কারের খবরটি গুজব, দাবি স্থানীয় নেতাদের ভারত এ-কে ৩৬৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া এ তরুণ দর্শকদের টানতে ফুটবল ম্যাচের বিরতি বাতিলের ভাবনা দে লরেন্তিসের টেলিগ্রামে ঝিনাইদহ আ.লীগের কমিটি ঘোষণা করলেন হাসিনা, গোয়েন্দারা অন্ধকারে কালিনিনগ্রাদ রক্ষায় রাশিয়ার সব ধরনের অস্ত্র ব্যবহারের হুমকি ইথিওপিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ইরিত্রিয়া চ্যাম্পিয়নস লিগ না পাওয়া জুভেন্টাসের জন্য ‘রক্তক্ষয়ী’ ক্ষতি: কার্নেভালি কালিনিনগ্রাদ নিয়ে ন্যাটোকে রাশিয়ার পারমাণবিক সতর্কবার্তা আইএলটি২০ নিলামে রেকর্ড ৩ লাখ ৮০ হাজার ডলারে এমআই এমিরেটসে ফারুকী তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আঙ্কারা