সালমান খানের মাথার সুচ ফোটানোর রহস্য ও কারণ জানা গেল

বলিউড সুপারস্টার সালমান খান তার দীর্ঘ ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। হরিণ শিকারের অভিযোগ, গাড়ি চালনা সংক্রান্ত বিতর্ক কিংবা সহ-অভিনেত্রীদের করা অভিযোগ—সবই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে এবার সালমানের একটি বিশেষ চিকিৎসার বিষয়টি সামনে এসেছে, যা একসময় ভারতে নিষিদ্ধ ছিল। অভিনেতাকে তার মাথার তালুতে সুচ ফুটিয়ে চিকিৎসা নিতে দেখা গিয়েছিল, যার কারণ এখন স্পষ্ট হয়েছে।

সালমান খানকে শেষবার ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল ২০০৩ সালের জনপ্রিয় ছবি ‘তেরে নাম’-এ। সেই ছবিতে রাধে চরিত্রে অভিনয়ের সময় তিনি চুল পড়ার সমস্যার সম্মুখীন হন। বলিউড পাড়ার গুঞ্জন অনুযায়ী, ২০০০ সাল থেকেই সালমান চুল পড়ার সমস্যায় ভুগছিলেন। তার তৎকালীন কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রেশমা শেট্টি দাবি করেছিলেন, এক পর্যায়ে সালমানের সব চুল পড়ে গিয়েছিল।

এই বিষয়ে শিল্পপতি শৈলেন্দ্র সিংহ জানিয়েছেন, সালমানই প্রথম তারকা যিনি ভারতে প্লেটলেট রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি করিয়েছিলেন। শৈলেন্দ্র সম্প্রতি একটি পডকাস্টে জানান, তিনি যখন সালমানের বাড়িতে দেখা করতে যান, তখন দেখেন সালমান বিরিয়ানি খাচ্ছেন এবং এক ব্যক্তি তার মাথায় একের পর এক সুচ ফুটিয়ে চিকিৎসা করছেন। সেই সময় শৈলেন্দ্র বিষয়টি দেখে অবাক হয়েছিলেন, যার জবাবে সালমান বলেছিলেন, তিনি তারকা হওয়ার মূল্য দিচ্ছেন। শৈলেন্দ্র সিংহ আরও উল্লেখ করেন যে, সেই সময় ভারতে এই ধরনের চিকিৎসা নিষিদ্ধ ছিল, তাই তিনি সেটিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেন।

পিআরপি থেরাপি সম্পর্কে শৈলেন্দ্র ব্যাখ্যা করে বলেন, এই পদ্ধতিতে রোগীর শরীর থেকে রক্ত সংগ্রহ করে ল্যাবে শক্তিশালী করা হয় এবং সেন্ট্রিফিউজের মাধ্যমে প্লেটলেট আলাদা করে ঘনীভূত করা হয়। পরে সেই প্লেটলেট মাথার ত্বকে ইনজেক্ট করা হয়। এই প্রক্রিয়ায় প্লেটলেট থেকে নিঃসৃত উৎসেচক চুলের গোড়াকে উদ্দীপিত করে চুলের ঘনত্ব বাড়াতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে বলে মনে করা হয়।

শিরোনাম :
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অজিঙ্কা রাহানের বায়ার্ন মিউনিখ ছাড়ার অপেক্ষায় জোয়াও পালিনহা, নজর জুভেন্টাস ও মিলানের ফাউচির ব্যক্তিগত ডায়েরি নিয়ে মুখ খুললেন আরএফকে জুনিয়র জোহানেসবার্গ সুপার কিংসের প্রধান কোচ হলেন আলবি মরকেল তুরস্কে বিরোধী দলের মেয়র এরদাল বেশিচিওলু আটক সালমান খানের মাথার সুচ ফোটানোর রহস্য ও কারণ জানা গেল অজিঙ্কা রাহানের অবসরের পর কেকেআরের নতুন অধিনায়ক কে? নতুন মৌসুমের প্রস্তুতিতে ইতালীয় ফুটবল, সিরি আ-তে নতুন যুগের শুরু ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, ফিরলেন জো রুট মার্কিন ভোটারদের তথ্য সংগ্রহের অভিযোগ চীনের বিরুদ্ধে হোয়াইট হাউসের সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অজিঙ্কা রাহানের বায়ার্ন মিউনিখ ছাড়ার অপেক্ষায় জোয়াও পালিনহা, নজর জুভেন্টাস ও মিলানের ফাউচির ব্যক্তিগত ডায়েরি নিয়ে মুখ খুললেন আরএফকে জুনিয়র জোহানেসবার্গ সুপার কিংসের প্রধান কোচ হলেন আলবি মরকেল তুরস্কে বিরোধী দলের মেয়র এরদাল বেশিচিওলু আটক সালমান খানের মাথার সুচ ফোটানোর রহস্য ও কারণ জানা গেল অজিঙ্কা রাহানের অবসরের পর কেকেআরের নতুন অধিনায়ক কে? নতুন মৌসুমের প্রস্তুতিতে ইতালীয় ফুটবল, সিরি আ-তে নতুন যুগের শুরু ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, ফিরলেন জো রুট মার্কিন ভোটারদের তথ্য সংগ্রহের অভিযোগ চীনের বিরুদ্ধে হোয়াইট হাউসের