ভারতের উপকূলে পানামার জাহাজডুবি, নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান

ভারতের ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৭৬ মাইল (৪৪৪ কিলোমিটার) দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশান উইনার নামের এই জাহাজটি ২৪ জন নাবিক নিয়ে লোহার আকরিক পরিবহনের সময় বিপদের সংকেত পাঠায় এবং এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। শনিবার রাতে জাহাজ থেকে দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারতের বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, উদ্ধার হওয়া দুই নাবিক বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের পরিচয় ও পদমর্যাদা যাচাই করা হচ্ছে।

জাহাজটির ক্রুদের মধ্যে ২০ জন চীনা নাগরিক, তিন জন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি রয়েছেন। উদ্ধার তৎপরতা জোরদার করতে তিনটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা এমটি আইসোপোস নামের একটি বাণিজ্যিক জাহাজকেও উদ্ধারকাজে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে। সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিশ্চিত করেছেন যে, জাহাজটি পারাদ্বীপ বন্দর থেকে চীনে লোহার আকরিক নিয়ে যাচ্ছিল।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস