এসআরএফবি’র নতুন নেতৃত্বে হাবিবুর রহমান ও মাহমুদ রাকিব

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শুক্রবার রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত নির্বাচনে সভাপতি পদে চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এখন টিভির মাহমুদ রাকিব জয়লাভ করেন।

নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। তাকে সহায়তা করেন নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন। ভোটের আগে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা (দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী টিভির ফাহিম মোনায়েম এবং বিটিভির মেজবাহ উল্লাহ শিমুল সমান ভোট পেয়েছেন। ফলে তাদের উভয়কেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল) এবং আশীষ কুমার সেন (দৈনিক জনতা)।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শিরোনাম :
ট্রাম্প গঠন করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ সুদানের ডিলিংয়ে ড্রোন হামলায় চার বেসামরিক নাগরিক নিহত নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের প্রতিশ্রুতি: সমাজকল্যাণমন্ত্রী হালান্ড নন, প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার ইসাক: টেডি শেরিংহাম টেস্টে ফিরতে মুখিয়ে আছেন নরকিয়া, কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সিরিজ এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস ট্রাম্প গঠন করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ সুদানের ডিলিংয়ে ড্রোন হামলায় চার বেসামরিক নাগরিক নিহত নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের প্রতিশ্রুতি: সমাজকল্যাণমন্ত্রী হালান্ড নন, প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার ইসাক: টেডি শেরিংহাম টেস্টে ফিরতে মুখিয়ে আছেন নরকিয়া, কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সিরিজ এসি মিলান ও রোমার নজরে ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ারি মধ্যবর্তী নির্বাচন নিয়ে এসএনএল-এর ব্যঙ্গাত্মক কোল্ড ওপেন হলিউডে জন সিনা: ক্যারিয়ারের নতুন মোড় ও ভিন্স ম্যাকম্যানের সাথে সম্পর্ক ব্রাজিলের নির্বাচনে লুলার মুখোমুখি ফ্ল্যাভিও বলসোনারো বিরাট কোহলি: ওয়ানডে ক্রিকেটে নতুন রূপে এক অজেয় ইনিংস