তিস্তা এখন মরুভূমি, মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরুর আশ্বাস ত্রাণমন্ত্রীর

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা নদী বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, শুকনো মৌসুমে তিস্তায় এখন শুধু ধুধু বালুচর দেখা যায়। এই সংকট নিরসনে দীর্ঘ সময় ধরে আন্দোলন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী সুদূর লন্ডন থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আরও বলেন, এই মহাপরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে এবং নকশা তৈরির কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই এর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে মন্ত্রী চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, যমুনার চরাঞ্চলে বন্যায় মানুষ ও প্রাণী উভয়েই অসহায় হয়ে পড়ে। এই সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যেই আশ্রয়কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ ও গবাদিপশু উভয়ই আশ্রয় নিতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন