থানচিতে সরকারি নির্দেশনা অমান্য করায় দুই পর্যটক গাইড বহিষ্কার

বান্দরবানের থানচি উপজেলার দুই পর্যটক গাইডকে উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের স্বাক্ষরিত অফিস আদেশে পর্যটক গাইড আবুল হোসেনকে (পিতা- মৃত আহমদ নুর, গাইড আইডি নং-২) সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা এই আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে পর্যটকদের নিয়ে ভ্রমণে যাওয়ার অভিযোগে তাকে ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সব ধরনের গাইডিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।

এর আগে আরেকটি অফিস আদেশে পর্যটক গাইড গার্ডেন ত্রিপুরাকে (পিতা- মৃত আশা চন্দ্র ত্রিপুরা, গাইড আইডি নং-৩৪) সাময়িক বহিষ্কার করা হয়। উপজেলা প্রশাসন জানায়, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পর্যটকদের নিয়ে নিষিদ্ধ এলাকায় ভ্রমণ এবং এক পর্যটকের নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় গার্ডেন ত্রিপুরার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই আদেশে তাকে অনির্দিষ্টকালের জন্য গাইডিং কার্যক্রম থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি নির্দেশনা কার্যকর রাখতে নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা