ইস্তাম্বুলে তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হয়েছেন। মন্ত্রণালয়ের ইস্তাম্বুল কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের ছবি প্রকাশ করলেও আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই মন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নয়ন ও সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেছেন। পাকিস্তান-তুরস্ক হাই-লেভেল স্ট্র্যাটেজিক কোঅপারেশন কাউন্সিলের (এইচএলএসসিসি) অধীনে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানিয়ে তারা কাউন্সিলের পরবর্তী অধিবেশন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনে একমত হয়েছেন।

এছাড়াও, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় নেতা তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও তারা একে অপরের সঙ্গে মতবিনিময় করেছেন। এদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় আগামী সোমবার ইস্তাম্বুলে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের নিয়ে গঠিত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস